Bengal Election 2023 : পঞ্চায়েত ভোটের একদিন আগে আবার উত্তপ্ত হয়ে উঠল সবং। BJP সমর্থিত নির্দল প্রার্থীর স্বামীকে মেরে হাত-পা ভেঙে দেওয়া অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে! এই ঘটনাকে ঘিরে ভোটের একদিন আগে ফের রাজনৈতিক আবহাওয়া গরম হয়ে উঠেছে সবংয়ে। ওই BJP সমর্থিত নির্দল প্রার্থীর স্বামীকে বেধড়ক মারধর করে পা হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত প্রায় এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১২ নং বুড়াল অঞ্চলের কেরুর এলাকায়।

Panchayat Election 2023 : ভাইয়ের হয়ে প্রচারে যাওয়ায় দোষ? দিনহাটায় BJP কর্মীর বাড়িতে পড়ল বোমা
বুড়াল উত্তর বুথের BJP সমর্থিত নির্দল প্রার্থী সোনালী সিং ঘোড়াই অভিযোগ করে বলেন, ‘গতকাল রাতে কোলাঘাট থেকে আমার স্বামী অরুণ ঘোড়াই গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে কেরুর এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি তপন হাজরার নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। তাঁদের হাতে বোমা, বন্দুক, লাঠি, রড ছিল।

West Bengal Election 2023 : প্রচার সেরে ফিরতেই আক্রান্ত BJP প্রার্থী! অভিযোগের তির তৃণমূলের দিকে
আমার স্বামীর পথ আটকে তারপর তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় এবং তার হাত পা ভেঙে দেওয়া হয়’। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে তাঁকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

Panchayat Election 2023 : BJP প্রার্থীর মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি! আতঙ্কে পুলিশের দ্বারস্থ পরিবার
এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সবং থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে এলাকা থমথমে রয়েছে। এই ঘটনায় সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।

West Bengal Election 2023 : নির্বাচনের আগের দিনেও হিংসার ছায়া! BJP প্রার্থীর খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ
অন্যদিকে এই অভিযোগ নিয়ে তৃণমূল অঞ্চল সভাপতি তপন হাজরা বলেন, ‘আমাদের কোনও সমর্থক ওই ব্যক্তিকে মেরেছেন বলে আমার জানা নেই। হতে পারে পারিবারিক কোনও দ্বন্দ্বের কারণে তাঁর ওপর হামলা হয়েছে। আমি পরিষ্কার বলছি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই’।

West Bengal Election 2023 : বহিষ্কৃত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ! শোরগোল এলাকায়
এই অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই এই সবংয়ে BJP নেতা দীপক সামন্তর মৃত্যুতে রহস্য ছড়ায়। বুথ সভাপতি দীপক সামন্তর মৃত্যু স্বাভাবিক নয় বলেই দাবি করেছে BJP নেতৃত্ব।

Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোটের আবহে BJP-র পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা কালিয়াচকে
CBI তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টেও গিয়েছে গেরুয়া শিবির। BJP নেতাদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট প্রচারে বেরোনোয় বারবার হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। এরপরই দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ওঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version