আজ মুর্শিদাবাদে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর রাজ্যপালের সফরের দিনেই রানিনগরের রায়পুর গ্রামে খুন কংগ্রেস কর্মী। নিহত কংগ্রেস কর্মীর নাম অরবিন্দ মণ্ডল। তৃণমূলের লোকেরা তাঁকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। যদিও এই বিষয়ে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের। এই নিয়ে ভোটের আগেই রাজ্যে মোট ১৮ জনের মৃত্যু হল।

অন্যদিকে এদিকে রাজ্যপাল বোসের সফরের আগেই জেলার ফরাক্কায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে দখম ২ ব্যক্তি। উড়ল হাত ও পা। তারা পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করার জন্য বোমা বাঁধছিল বলে জানা গিয়েছে। জখম দুই ব্যক্তির নাম আক্তারুল শেখ এবং আবদুল লতিব। জখম অবস্থায় ওই দুই ব্যক্তিকেই আপাতত জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত আসছে….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version