কোচবিহারের ক্ষাপাইডাঙার নির্যাতিতা নাবালিকার মৃত্যু নিয়ে মুখ খুললেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার। এদিন ফেসবুকের এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘এটি একটি অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয় ঘটনা। ওই নাবালিকাকে নির্যাতনের সঙ্গে যে ৫ জন ব্যক্তি জড়িত ছিল, প্রত্যেককেই আইনের আওতায় আনা হয়েছে। এবং পুলিশ তদন্ত করে দেখেছে যে ওই ৫ জনের কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যোগাযোগ বা সংশ্রব নেই। কাজেই সবাইকে অনুরোধ করব এই ধরনের গুজব না ছড়াতে’। তিনি আরও বলেন, ‘ওই ঘটনায় মূল অভিযুক্ত একজন। আর বাকি ৪ জন ওই মূল অভিযুক্তকে নানা ভাবে সাহায্য করেছে। প্রত্যেকেই এখন পুলিশের হেফাজতে রয়েছে’।

Cooch Behar News : ১ সপ্তাহ পর থামল লড়াই! কোচবিহারে গণধর্ষিতা নাবালিকার মৃত্যু
এদিন পুলিশ সুপার মুখ খুলেছেন তুফানগঞ্জের এক তরুণীর আত্মহত্যার চেষ্টা নিয়েও। তিনি বলেন, ‘ওই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন আগে তুফানগঞ্জ থেকে এক যুগল স্বেচ্ছায় বাড়ি ছাড়ে। কিছুদিনের মধ্যেই তাঁদের পরিবার ওই যুগলকে বাড়ি ফিরিয়ে আনে। তারপর কোনও কারণবশত ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনার সঙ্গেও রাজনীতির কোনও সম্পর্ক নেই’। উল্লেখ্য, এক তরুণীর আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জের বক্সিরহাট থানা এলাকায়।

Coochbehar News : সাত দিনেও মেলেনি খোঁজ, ২১শে জুলাই সমাবেশ ফেরত নিখোঁজ কোচবিহারের TMC কর্মী
ওই নির্যাতিতা বর্তমানে সঙ্কটজনক অবস্থায় কোচবিহার এম যে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ই জুলাই বক্সিরহাট থানা এলাকার দুই তরুণ তরুণী বাড়ি থেকে পালিয়ে গুয়াহাটি গিয়ে আশ্রয় নেয়।

Cooch Behar News : নাবালিকার মৃত্যুতে উত্তপ্ত কোচবিহারের পুন্ডিবাড়ি! অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর, জেলায় ছাত্র ধর্মঘটের ডাক
সেখানে এক হোটেলে কয়েকদিন কাটানোর পর বাড়ি ফেরে তাঁরা। এরপর ওই তরুণ মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করলে বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে ওই তরুণী, অভিযোগ এমনই। প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে কোচবিহার এম যে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

Cooch Behar News Today : ‘মৃতদেহ তুমি কার?’ নির্যাতিতার দেহ দখল নিয়ে তৃণমূল-বিজেপির খণ্ডযুদ্ধ, ধুন্ধুমার হাসপাতালে
এদিকে, গ্রাম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর পরই ওই গ্রামে স্থানীয় তৃণমূল নেতারা সালিশি সভা বসান বলে অভিযোগ। ওই অভিযুক্তের পরিবারকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ইতিমধ্যে অভিযুক্তের পরিবার স্থানীয় তৃণমূল নেতাদেরকে ৭০ হাজার টাকা দিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version