Kolkata Police : বার-পাবগুলিকে বার্তা, দেদার নজরদারি! বর্ষবরণে ‘উশৃঙ্খলতা’ রুখতে কড়া কলকাতা পুলিশ – kolkata police and bidhannagar commissionerate take several initiatives maintain law and order on new year eve


নতুন বছর দোড়গোড়া এসে গিয়েছে। বছরের শেষ দিন অর্থাৎ নিউ ইয়ার ইভে ‘পার্টি’-র প্ল্যান করে ফেলেছেন প্রায় সকলেই। পার্টি শেষে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। তাই যে কোনও বড় ধরনের ঘটনা এড়াতে আগে থেকেই সতর্ক পুলিশ। কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ কমিশনারেট শহরের বার ও পাব মালিকদের ইতিমধ্যেই সতর্ক করেছে।

বার ও পাব মালিকদের সতর্ক করল পুলিশ

নিউ ইয়ার ইভে কোনও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বার ও পাব মালিকদের সতর্ক করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালানোর চেষ্টা করলে তাঁদের বাধা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি বার বা পাব কর্তৃপক্ষের কথা না শুনলে দ্রুত স্থানীয় থানায় খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে।

কলকাতা পুলিশের এক সিনিয়র অফিসার এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা শহরের বিভিন্ন বার ও পাবের মালিক ও ম্যানেজারদের সর্তক করেছি। তাঁদের বার বা পাবে মদ্যপান করে কোনও ব্যক্তি যদি নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন, অবিলম্বে যেন তাঁকে আটকানো হয়। গাড়ি চালনোর বদলে তাঁদের অ্যাপ ক্যাব বুক করতে সাহায্য করার পরামর্শ দেওয়া হয়েছে।’

শহরের ‘পার্টি জোন’ হিসেবে পরিচিত বিভিন্ন এলাকার বার ও পাব মালিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পুলিশের তরফে। কোনও ব্যক্তি মদ্যপ অবস্থায় মারামারি বা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লে দ্রুত পুলিশকে খবর দিতে বলা হয়েছে।

অপ্রীতিকর কোনও ঘটনা এড়াতে সতর্ক বিধাননগর পুলিশও। ৩১ ডিসেম্বর রাতে নিউটাউন ও রাজারহাটে আয়োজিত বিভিন্ন পার্টির আয়োজকদের কাছে পৌঁছেছে পুলিশের বার্তা। আয়োজকদের নিজস্ব নিরাপত্তাকর্মী মোতায়েনের বন্দোবস্ত করার পরামর্শ দিয়েছে পুলিশ। যাতে আইন-শৃঙ্খলা জনিত কোনও সমস্যা না হয়। বিধাননগর পুলিশ কমিশনারেটের এক সিনিয়র অফিসার এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আয়োজকদের সঙ্গে স্থানীয় থানার পুলিশের তরফে সব সময় যোগাযোগ রাখা হবে।’

মদ্যপ নিয়ন্ত্রণে নাকা চেকিং

মদ্যপ অবস্থা গাড়ি চালনো নিয়ন্ত্রণে শহরের পার্টি জোনগুলির নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করবে পুলিশ। অত্যাধুনিক ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে পাঁচ মিটার দূর থেকে গাড়িচালকদের পরীক্ষা করা হবে। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে তাঁদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *