Calcutta High Court News,’যত বড় ক্ষমতাশালী হোক…তোলাবাজি মেনে নেওয়া যায় না’, উল্লেখযোগ্য পর্যবেক্ষণ হাইকোর্টের – calcutta high court justice rajasekhar mantha huge comment on extortion case


ভাঙড়ে নিজের জমিতে নির্মাণ করতে গিয়ে তোলাবাজির খপ্পরে! আদালতের দ্বারস্থ হন এক ব্যক্তি। অভিযুক্ত এলাকায় ‘প্রভাবশালী’ হিসেবে পরিচিত। সেই ব্যাওতা ১ পঞ্চায়েত প্রধান, আরিফ নামে এক তোলাবাজের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিন হাইকোর্ট।

শুধু তাই নয়, বিচারপতি রাজা শেখর মান্থার নির্দেশ, আরিফকে যে প্রভাবশালী আট লাখ টাকা তোলা চাইতে পাঠিয়েছিল তদন্ত করে তার নামেও FIR করতে হবে পোলেরহাট থানাকে। দু’সপ্তাহের মধ্যে প্রাথমিক তদন্ত করে রিপোর্ট দিতে হবে আদালতে। বিচারপতির পর্যবেক্ষণ, ‘এই ধরনের তোলাবাজি মেনে নেওয়া যায় না। যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন! এরপর হলে জনস্বার্থ কারণে প্রধান বিচারপতির কাছে ফাইল পাঠিয়ে দেব।’

উল্লেখ্য, নিজের কেনা জমিতে নির্মাণ করতে গেলে মালিককে বাধা দেওয়ার অভিযোগ। আরিফ নামে এক ব্যক্তি কাজ চালু রাখার জন্য এক প্রভাবশালীর নাম করে আট লাখ টাকা দাবি করে বলে অভিযোগ। কিন্তু, সেই টাকা দিতে অস্বীকার করায় প্ল্যান অনুমোদন না করিয়ে নির্মাণ হচ্ছে দাবি করে ব্যাওতা ১ পঞ্চায়েত থেকে নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন ওই জমির মালিক।

এরপর হলে জনস্বার্থ কারণে প্রধান বিচারপতির কাছে ফাইল পাঠিয়ে দেব

বিচারপতি রাজাশেখর মান্থা

এদিন হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, কলকাতা লেদার কমপ্লেক্স থানা লাগোয়া পোলেরহাট থানা এলাকার ওই জমিতে নির্মাণ যাতে কোনওভাবে ব্যাহত না হয় তার নিশ্চিত করতে হবে পুলিশকে। আগামী অন্তত সাতদিন পুলিশ পোস্টিং রাখতে হবে। বিচারপতির এই নির্দেশের ফলে স্বাভাবিকভাবেই স্বস্তিতে জমির মালিক।

ওই ব্যক্তির মূল অভিযোগ ছিল, নিজের জমিতে সমস্ত নিয়ম মেনে তিনি যখন নির্মাণ করতে যাচ্ছিলেন তিনি, সেই সময়ই তাঁর কাছে তোলাবাজির দাবি আসে। ওই টাকা দিতে অস্বীকার করলে তাঁকে বিভিন্নভাবে বিপাকে ফেলার চেষ্টা করা হয়। এই বিষয়টি সামনে আসার পরেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি।

Supreme Court : ‘অভিষেক দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন’, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসসি-এসটি সংগঠন
এরপরে হাইকোর্টে মামলা দায়েরের জন্য আবেদন করেন তিনি। সেই আবেদন গ্রহণ করা হয়। শুক্রবার কলকাতা হাইকোর্টে ওঠে মামলাটি। সেখানেই বিচারপতি তোলাবাজি প্রসঙ্গে উল্লেখযোগ্য পর্যবেক্ষণ দেন। কোনওভাবেই তোলাবাজির বিষয়টি মেনে নেওয়া যাবে না, স্পষ্ট জানানো হয় সেখানে। শুধু তাই নয়, আগামীদিনে এই ধরনের ঘটনা এলে সরাসরি ফাইল পাঠিয়ে দেওয়া হবে প্রধান বিচারপতির কাছে কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *