Asansol,আসানসোলে লোকালের কামরার উপরে ওঠে গেল অন্য ট্রেনের কোচ! ভয়ংকর ছবি – indian railway asansol division has conducted full scale rail accident mock drill


আসানসোলে ভয়ঙ্কর ‘রেল দুর্ঘটনা’। একটি যাত্রী বোঝাই লোকাল ট্রেনের কামরার ওপরে লাইনচ্যুত হয়ে অপর একটি কোচ ওঠে যায়। ঘটনাস্থলে উপস্থিত বিপর্যয় মোকাবিলা দল ও রেলের আধিকারিকরা। তড়িঘড়ি শুরু হয় জখম যাত্রীদের উদ্ধারের কাজ। আপাত দৃষ্টিতে এমন ভয়াবহ দৃশ্য দেখলে শিউরে উঠবেন যে কেউ। যদিও কোনওটাই আসল নয়, গোটা ঘটনাটাই সাজান। নেপথ্যে আসানসোল রেল ডিভিশন।যে কোনও রেল দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কাজ চালানর জন্য প্রশিক্ষণের উদ্দেশে এক অভিনব উদ্যোগ। সম্প্রতি আসানসোল ডিভিশনের আসানসোল স্টেশনের ইয়ার্ডে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। একটি পূর্ণ স্কেল মক ড্রিলের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করেন এনডিআরএফ ও অ্যাক্সিডেন্ট রিলিফ টিমের কর্মীরা। এছাড়া অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিক্যাল ভ্যানও পরিষেবার জন্য উপস্থিত ছিল। দেখা যায় বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা তৎপরতার সঙ্গে জখম রেলযাত্রীদের উদ্ধার করছেন। দুর্ঘটনাগ্রস্ত কোচের জানালা দিয়ে আহত ও নিহতদের স্ট্রেচারে করে বের করা হয়। কোনও রেল দুর্ঘটনায় যাতে দ্রুত উদ্ধার কাজ করা যায়, সেই লক্ষ্যেই কর্তৃপক্ষ এই প্রশিক্ষণের আয়োজন করে।

আসানসোল রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এটি আসানসোল বিভাগ দ্বারা পরিচালিত একটি সম্পূর্ণ স্কেল মক ড্রিল। রেলওয়ে বোর্ডের নির্দেশিকা অনুসারে আসানসোল ইয়ার্ডের স্যাটেলাইট সাইডিং-এ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) অংশগ্রহণে এই মক ড্রিল অনুশীলনের আয়োজন করা হয়। ড্রিলের অংশ হিসাবে, ৩ নম্বর MEMU কোচ লাইনচ্যুত অবস্থায় রাখা হয়েছিল। দুর্ঘটনার তীব্রতা মূল্যায়ন করার পরে, রাজ্য প্রশাসন, ফায়ার ব্রিগেড এবং এনডিআরএফ টিম সহ সমস্ত সংশ্লিষ্টদের সঙ্গে তথ্যও রিলে করা হয়। তদন্ত বুথ এবং হেল্প ডেস্কের আয়োজন করা হয় দুর্ঘটনাস্থল সহ আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জাসিডি স্টেশনে। এনডিআরএফ দলের সহযোগিতায় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন (ART), অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিক্যাল ভ্যান (ARMV) ও রেলওয়ে ক্রেন দ্বারা মক ড্রিল সাইটে উদ্ধারকার্যের মহড়া করা হয়। কমবেশি ৫ ঘণ্টা ধরে চলে এই মহড়া।

রেল সূত্রে খবর, এই ড্রিলের মূল উদ্দেশ্য হল জরুরি প্রস্তুতি পর্যালোচনা করা এবং রেলওয়ে ও NDRF দলের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতির মূল্যায়ন করা। রেলওয়ের সমস্ত বিভাগ সক্রিয়ভাবে নির্দিষ্ট নির্দেশিকা অনুসারে এই অনুশীলনে অংশগ্রহণ করে। আসানসোল বিভাগের বিভাগীয় রেল ব্যবস্থাপক (DRM) শ্রী চেতনা নন্দ সিং-এর নেতৃত্বে নিরাপত্তা শাখা, আসানসোল দ্বারা সমগ্র মহড়া কর্মসূচিটি সংগঠিত করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *