দুই নবনির্বাচিত বিধায়ক রায়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ নিয়ে টালবাহানা অব্যাহত রয়েছে রাজ্যে। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এ দিন তিনি রাজভবনে শপথের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকী রাজ্যপালের ভূমিকা নিয়েও সরব হয়েছেন কলকাতার মেয়র। ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছেন, ‘কে রাজ্যপাল? কার ভোটে নির্বাচিত হয়েছে?’ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, রাজ্যপাল পদ মর্যাদার আবমাননা করছেন। রাজ্যপাল বাংলার মানুষকে সমস্যায় ফেলছেন। এ দিন ফিরহাদ হাকিম আরও প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী কেনও রাষ্ট্রপতি ভবনে শপথ নেন নি? কারণ সেটি নিয়ম নয়। আর কী বলেছেন কলকাতার মেয়র? দেখে নিন ভিডিয়ো….