কলকাতার অন্যতম বিখ্যাত শ্রীভূমির স্পোটিং ক্লাবের দুর্গাপুজো। প্রতি বছরই এই পুজো ঘরে মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। প্রত্যেক বছরের ন্যায় এইবারেও রথের শুভ দিনে শ্রীভূমিতে হয়ে গেল আনুষ্ঠানিক ভাবে খুঁটি পুজো। ৫২ বছরে পদার্পণ করতে চলেছে এবারের পুজো। খুঁটির পুজোর অনুষ্ঠানে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তো ছিলেনই এছাড়াও দেখা গিয়েছে সৌগত রায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও। পাশাপাশি উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ। প্রতি বছরই শ্রীভূমির পুজোর মূল আকর্ষণ থাকে সেখানকার থিম। এবার শ্রীভূমিতে দেখা যাবে তিরুপতি মন্দির। তিরুপতির মন্দিরের আদলেই এবার সেজে উঠছে মণ্ডপ বলে জন গিয়েছে। পুজো উদ্যোক্তাদের অনুমান এই বছরে রেকর্ড ভিড় হতে চলেছে শ্রীভূমির পুজোয়। আসুন দেখে নিন এই ভিডিয়ো।