প্রদ্যুত দাস: কেউ দোষ করলে তার আগে বিচুটি পাতা ঘষে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে অনেককেই। শাস্তি দেওয়ার কথা বলতে অনেকেই বিচুটি পাতার প্রসঙ্গ টেনে আনেন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ঘটনা। স্ত্রীকে রেখে অন্য এক মহিলার সঙ্গে সংসার পেতে ছিল স্বামী। তাই স্বামীকে উচিত শিক্ষা দিতে একেবারে বিচুটি পাতা সঙ্গে করে নিয়ে গেলেন স্ত্রী। 

আরও পড়ুন, Alipurduar: ধর্ষণে অন্তঃস্বত্ত্বা মানসিক ভারসাম্যহীন যুবতী, বাংলায় লজ্জার শেষ নেই…

জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি এলাকায়। বছর পাঁচ আগে তাঁর সাথে বিয়ে হয় জলপাইগুড়ির মাদারিহাটের এক ব্যক্তির সাথে। প্রায় তিনমাস আগে আচমকায় নিখোঁজ হয়ে যান ওই মহিলার স্বামী। তারপর স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। চারদিকে স্বামীর খোঁজ করতে শুরু করে তিনি। এরপর বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সংহতি নগর এলাকায় এক বাড়িতে খোঁজ পান স্বামীর। জানতে পারেন, সেখানে অন্য এক মহিলার সঙ্গে সংসার পেতেছেন তাঁর স্বামী। তাই একেবারে নিজেই পৌঁছে যান সেখানে। সরাসরি সেখানে গিয়ে একাবারে হাতেনাতে ধরেন তাঁর স্বামী ও অন্য আরেক মহিলাকে। জানতে পারেন তাঁর স্বামী ওই পর-মহিলার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন। সেখানে গিয়ে চেঁচামেচি শুরু করে দেন ওই মহিলা। মুহূর্তের মধ্যে এলাকায় আশেপাশের মানুষের ভিড় জমে যায়। তাঁদের উচিত শিক্ষা দিতে সঙ্গে করে বিচুটি পাতা নিয়ে যান। সুযোগ পেলেই তিনি স্বামী সহ ওই গৃহবধূর শরীরে বিচুটি পাতা ঘষে দিতেন বলে জানা গিয়েছে।  

জানা গিয়েছে, পুলিস পৌছে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরকীয়া সম্পর্কে ধরা পড়ার পর অনেককে অনেক রকম সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে। কিন্তু বিচুটি পাতা ঘষে দেওয়ার ঘটনায় হতভম্ব হয়েছেন এলাকবাসি। স্ত্রী ঠিক কাজ করেছেন, এরকমই বলছেন সবাই। 

আরও পড়ুন, R G Kar Incident: কেউ ছিল না তাই সবকিছু করেছি, হুমকি-তাড়াহুড়োর অন্তেষ্টির তত্ত্ব ওড়ালেন প্রাক্তন কাউন্সিলর

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version