Abhishek Bachhan | Shweta Bachhan: ‘অভিষেক ভয় পাচ্ছে’, ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই ভাইরাল শ্বেতার মন্তব্য… a interview video of shweta bachchan and abhishek bachchan goes viral amidst the rumors of getting divorce of Aishwarya Rai Bachchan and Abhishek bachchan


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধু বলিউডেই নয় এখন নেটপাড়ার লাইমলাইটে রয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন, গ্রে-ডিভোর্স এর গুজব ওড়ার পর থেকেই এই দম্পতি নজর কেড়েছে নেটিজেনদের। এই দম্পতির অনুগামীরা তাঁদের সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা নিয়ে বেশ চিন্তিত এবং জানতে আগ্রহী। কারণ অভিষেক বা ঐশ্বর্য কেউই গুজব নিয়ে মুখ খোলেননি।

এই তারকা দম্পতির বিচ্ছেদের জল্পনা-কল্পনা শুরু হয় যখন অনন্ত আম্বানি ও রাধিকার বিয়েতে, অভিষেক বচ্চন তাঁর পরিবারের সঙ্গে গিয়েছিলেন। ওদিকে ঐশ্বর্য তাঁর মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদাই যান, তখন থেকেই সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আর শুরু হয় গ্রে-ডিভোর্স-এর গুজব।

আরও পড়ুন- Mithun Chakraborty Death Threat: ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জের! পাকিস্তান থেকে মিঠুনকে খুনের হুমকি লরেন্স ঘনিষ্ঠর…

সম্প্রতি কফি উইথ করণ শো-তে শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চনের এক পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে করণ জোহর অভিষেক বচ্চনকে জিজ্ঞেস করে যে সে কাকে বেশি ভয় পায় তার মা জয়া বচ্চনকে নাকি তার স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে। উত্তরে অভিষেক জানান যে সে তার মাকে বেশি ভয় পায়, তখনই তার দিদি শ্বেতা কথা কেটে বলেন যে অভিষেক নাকি তার স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনকেই বেশি ভয় পায়।

 

আরও পড়ুন- Mostafa Sarowar Farooki: বদলের বাংলাদেশে সিনেমা ছেড়ে রাজনীতিতে ফারুকী, পেতে চলেছেন মন্ত্রিত্ব…

এর আগে, একটি ভিডিওতে অভিষেক স্ত্রী ও মা জয়া বচ্চনের সম্পর্কের টানাপোড়েনের কথা বলছিলেন। করণ অভিষেককে জিজ্ঞাসা করেন, ‘তোমার কি কখনও মনে হয়েছে তুমি তোমার জীবনের তিনজন কাছের মহিলার সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পড়ে গিয়েছ? কারণ তুমি জানোই যে তুমি জয়া আন্টি এবং শ্বেতার চোখের মণি আর তোমার জীবনে এখন অন্য একজন মহিলাও রয়েছে।

আরও পড়ুন- Indrani Halder: ‘আমি আর মা রোজই কাঁদি তোর জন্য…’, ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে শোকে কাতর ইন্দ্রানী…

অভিষেক যোগ করেছেন, ‘আমি মনে করি কৃতিত্ব সম্পূর্ণ ভাবে মেয়েদের দেওয়া উচিত। আমার মা এবং তার বউমা (ঐশ্বর্য ) একে অপরের খুবই কাছের, তারা সবকিছু নিয়ে কথা বলে। একজন মহিলা যখন প্রথম তার স্বামীর বাড়িতে আসেন, তখন তিনি স্বাভাবিক ভাবেই কিছুটা একাকীত্ব বোধ করেন আর সেই শূন্যতা একমাত্র পূরণ করতে পারেন তার শাশুড়িই’।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *