‘যেই শুনেছি নেপালে প্রবলেম চলে এসেছি, সারারাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি…’ CM Mamata Banerjee visit to North Bengal


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। বললেন, ‘যেই শুনেছি নেপালে প্রবলেম চলে এসেছি। সারারাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি । আশা করি শান্তি ফিরে আসবে’। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  SIR: বাংলায় SIR নিয়ে বড় আপডেট! কমিশনের কাছে স্বাস্থ্যসাথী কার্ডও এবার প্রামাণ্য নথি?

জেন জি বিক্ষোভে বিদ্রোহের আগুন জ্বলছে নেপালে। বিক্ষোভে ইতিমধ্যেই নিহত কমপক্ষে ২০। আহত ৩০০-রও বেশি। কাঠামাণ্ডু সহ বেশ কয়েকটি শহরে জারি হয়েছে কারফিউ। মুখ্য়মন্ত্রী বলেন, ‘যারা বেড়াতে গিয়েছে, আমরা রাজ্য সরকারের তরফে ব্য়াপারটা দেথছি। এক দুদিন অপেক্ষা করুন, আমরা ফিরিয়ে আনব। একটু শান্তি ফিরতে দিন। আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব। প্রতিবেশীরা ভালো থাকলে আমরাও ভালো থাকি’।

গতকাল, মঙ্গলবার উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী।  রাতে ছিল উত্তরকন্যার কাছেই মুখ্যমন্ত্রীর বাসভবন কন্যাশ্রীতে। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায়  ভারত-নেপাল সীমান্তের কোনও খবরই পাচ্ছিলেন না তিনি। এরপর মাঝরাতেই সটান উত্তরকন্য়ায় গিয়ে একের পর এক প্রশাসনিক আধিকারিকদের ফোন করে সীমান্ত সম্পর্কে খোঁজখবর নিতে থাকেন মুখ্য়মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘যখন ভারত সরকার এই নিয়ে কোনও বিবৃতি দেবে, তারপরই আমি কিছু বলতে পারি। আমার শুধু আবেদন থাকবে, শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার রয়েছে, সবাইকে শান্তি বজায় রাখতে। কেউ যাতে কোনও সমস্যায় জড়িয়ে না পড়েন। যেহেতু এটা আমাদের ব্যাপার নয়। তারা তাদেরটা ঠিক করুক। প্রতিবেশী ভাল থাকলে, আমরাও ভাল থাকি। তবে কেউ হঠাৎ করে ঝুঁকি নিয়ে ওখানে চলে যাবেন না। আমাদের না জানিয়েও যাবেন না।’

আরও পড়ুন:  Thunderstorm Lightning Rain: ঝড়ের সঙ্গে বিপুল বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই! ভাসবে গোটা রাজ্য? ডুববে কলকাতা? জারি সতর্কতা…

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *