৪৮ দিনে ১৫ তম নিম্নচাপ! জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি…| 15th low pressure in 48 days Heavy rain with thunderstorms across districts


অয়ন ঘোষাল: উত্তরবঙ্গে আজ অতিভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। মূলত মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বেশিরভাগ জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Breaking News LIVE Update: দ্বিতীয় দফায় আজ SSC! একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা…

সিস্টেম

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে ছত্রিশগড়ের দিকে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। তবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। মৌসুমী অক্ষরেখা ফের বাংলা থেকে দূরে সরেছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর রোহতক দামোহ রাজনন্দনগাঁও জগদলপুর এরপর নিম্নচাপ এলাকা পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

দক্ষিণবঙ্গ:
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পূর্ব দিকের জেলায়। ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়াতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।

সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে সপ্তাহের শুরুতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টির সম্ভাবনা কমবে বুধবার থেকে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া।

বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি আরও কমবে। কিছু জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গ: 
আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি হবে কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: আকর্ষণীয় সুযোগ আসবে মেষের, আইনি বিষয়ে সতর্ক থাকবেন মিথুন…

সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উপরের পাঁচ জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। মঙ্গলবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং-সহ পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবন। দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।

কলকাতা 
আজ সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। রবিবার থেকে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। 

কলকাতার তাপমান

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৪ থেকে ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ০.৫ মিলিমিটার।

ভিন রাজ্যে 
অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টি হবে কঙ্কন, গোয়া, সিকিম এবং উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি। উড়িষ্যাতেও ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি কর্নাটক, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ। নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ভারী বৃষ্টি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *