লাবুবু নিয়ে হাজির বর, কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন পি সি সরকার জুনিয়রের কন্যা মৌবনী?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন দুনিয়ায় এখন বিয়ের মরসুম। একের পর এক বিয়ের আসর বসছে টলিউডে (Tollywood)। সম্প্রতি অভিনেতা খরাজ মুখোপাধ্যায় তাঁর ছেলের বিয়ে জমকালোভাবে সেরেছেন। এরপরই বিয়ের পিঁড়িতে বসেন ‘কৃষ্ণকলি’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা হালদার। আর গতকাল, রবিবার, ঘটা করে মালা বদল করলেন টলিউড অভিনেত্রী মৌবনী সরকার (Moubani Sorcar)। তাঁর আরেকটি পরিচয় হলো, তিনি প্রখ্যাত জাদুকর পি সি সরকার জুনিয়র (P C Sorcar Junior)-এর মেজো কন্যা।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Hema Malini on Dharmendra’s Funeral: ধর্মেন্দ্রের শেষ দিনগুলি ছিল ‘যন্ত্রণাদায়ক’! কেন গোপন রাখা হল শেষকৃত্য? হেমা মালিনী বললেন…

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শহরের এক পাঁচতারা হোটেলে সম্পন্ন হয় পি সি সরকারের বাড়িতে মেজো কন্যা মৌবনী সরকারের বিয়ে। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্র খুঁজে, সেই পাত্রের গলাতেই মালা পরিয়েছেন পি সি সরকার জুনিয়রের কন্যা। বরের নাম সৌম্য। মৌবনীর বিয়ের একাধিক ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যায়, কনের সাজে মৌবনী ধরা দিলেন একেবারে সাবেকি সাজে। বারাণসী থেকে আনা বেগুনি রঙের বেনারসি, সোনার গহনা, শোলার মুকুট, কপালে চন্দন এবং মাথায় ভেলে মৌবনীর লুক ছিল জমকালো। খাঁটি বাঙালি বিয়ের সমস্ত রীতিনীতি মেনেই বিয়ের কাজ সম্পন্ন হয়। আশীর্বাদ পর্ব, মালা বদল থেকে শুরু করে সিঁদুর দান—সবটাই করেছেন তাঁরা। জামাই সৌম্যকে বরণ করতে গিয়ে জাদুসম্রাটের স্ত্রী তাঁর চোখের জল ধরে রাখতে পারেননি।

কন্যাদানের সময়ও পি সি সরকার জুনিয়র এবং তাঁর স্ত্রীর চোখে জল। মৌবনীর বিয়ে বলে কথা, বিয়ের সমস্ত খুঁটিনাটি দেখছিলেন বোন মুমতাজ ও দিদি মানেকা। সৌম্যর পরনে ছিল প্রিন্টেড পাঞ্জাবি, গলায় হার, লাল ধুতি এবং মাথায় মুকুট। জামাইকে জাদুসম্রাট হিরের বোতাম দিয়ে আশীর্বাদ করেন। পি সি সরকারকে লাল রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং গলায় সাদা উত্তরীয়তে দেখা যায়। বিয়ের আসরেই মৌবনীর বর ঘটিয়ে ফেলেন এক কাণ্ড। বিয়ের দিনই হয় তাঁদের আংটি বদল। লাবুবু পুতুলের হাত থেকে আংটি পরেন মৌবনী। 

আরও পড়ুন- Palash Muchhal and Smriti Mandhana’s wedding row: হাসিমুখে বিমানবন্দরে বাবা-মার সঙ্গে পলাশ! শীঘ্রই বিয়ের পিঁড়িতে স্মৃতি?

টলিপাড়ার অনেক তারকা এই বিয়েতে উপস্থিত ছিলেন। চন্দননগরের বাসিন্দা মৌবনীর বর সৌম্য রায় পেশায় একজন রিসার্চ অ্যানালিস্ট। মৌবনী ২০০৯ সালে ‘বাদলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। সেই ছবিতে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর ‘কলির অর্জুন’, ‘লজ্জা’, ‘সেভেন ডেস’, ‘অন্তরে বাহিরে’, ‘নদী রে তুই’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *