জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিয়োনেল মেসি, ১৫ ডিসেম্বর সোম রাতে ফিরে যাবেন মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তির তিনদিনের চার শহর জুড়ে ভারত সফর (Messi GOAT India Tour 2025) শেষ হচ্ছে এবার। মেসি উড়ে গেলেই সবার ফোকাসে থাকবে আইপিএল মিনি নিলাম ( IPL Auction 2026)। মঙ্গল দুপুরেই আবুধাবিতে বসছে ক্রিকেটার কেনার আসর। সবার চোখ থাকবে সেদিকেই। মোট ৭৭ শূন্যপদ পূরণের জন্য ৩৫৯ জন ক্রিকেটারকে নিলামের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে ৩১ পদ বিদেশি খেলোয়াড়দের জন্য সংরক্ষিত।
আরও পড়ুন: নিলামে চর্চায় আগুনে ১০, তবে সবার নজরে ২৬ বছরের স্টার, দরকারে ব্যাংক ভাঙতেও তৈরি সব দল…
আইপিএল ২০২৬ নিলাম কবে?
আইপিএল ২০২৬ নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর।
আইপিএল ২০২৬ নিলাম কখন শুরু হবে?
আইপিএল ২০২৬ নিলাম শুরু হবে ভারতীয় সময় দুপুর ২:৩০ মিনিটে।
আইপিএল ২০২৬ নিলাম কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
আইপিএল ২০২৬ নিলাম সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতে অনুষ্ঠিত হবে।
টিভিতে আইপিএল ২০২৬ নিলাম কোথায় দেখা যাবে?
আইপিএল ২০২৬ নিলাম সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
আইপিএল ২০২৬ নিলামের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
আইপিএল ২০২৬ নিলাম লাইভ স্ট্রিমিং জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে উপলব্ধ থাকবে।
১০ ফ্র্যাঞ্চাইজির অবশিষ্ট পার্স ভ্যালু কত এবং আইপিএল ২০২৬ নিলামে তাদের কতগুলো স্লট পূরণ করতে হবে?
১) কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬৪.৩ কোটি টাকা আছে (১৩টি স্লট পূরণ করতে হবে)।
২) চেন্নাই সুপার কিংসের হাতে ৪৩.৪ কোটি টাকা আছে (৯টি স্লট পূরণ করতে হবে)।
৩) সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৫.৫ কোটি টাকা আছে (১০টি স্লট পূরণ করতে হবে)।
৪) লখনউ সুপার জায়ান্টসের কাছে ২২.৯৫ কোটি টাকা আছে (৬টি স্লট পূরণ করতে হবে)।
৫) দিল্লি ক্যাপিটালসের কাছে ২১.৮ কোটি টাকা আছে (৮টি স্লট পূরণ করতে হবে)।
৬) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কাছে ১৬.৪ কোটি টাকা আছে (৮টি স্লট পূরণ করতে হবে)।
৭) রাজস্থান রয়্যালসের কাছে ১৬.০৫ কোটি টাকা আছে (৯টি স্লট পূরণ করতে হবে)।
৮) গুজরাট টাইটান্সের কাছে ১২.৯ কোটি টাকা আছে (৫টি স্লট পূরণ করতে হবে)।
৯) পঞ্জাব কিংসের কাছে ১১.৫ কোটি টাকা আছে (৪টি স্লট পূরণ করতে হবে)।
১০) মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ২.৭৫ কোটি টাকা আছে (৫টি স্লট পূরণ করতে হবে)
আরও পড়ুন: চারবারের আইপিএলজয়ী, খেলেছেন ১ টেস্ট এবং ২ ওডিআই, নিলামে চর্চায় ৩৮ বছরের ভারতীয়…
নিলাম বাজারে কে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামবে?
নিলাম বাজারে কেকেআর সর্বাধিক ৬৪.৩ কোটি টাকা নিয়ে আসছে।
নিলাম বাজারে কে সবচেয়ে কম টাকা নিয়ে নামবে?
নিলাম বাজারে মুম্বই ইন্ডিয়ান্স সর্বনিম্ন ২.৭৫ কোটি টাকা নিয়ে আসছে।
নজরে ক্যামেরন গ্রিন
নিলামের প্রাথমিক প্রবণতা অনুযায়ী মঙ্গলে মরুশহরে ক্যামেরন গ্রিনই যুদ্ধ বাঁধাবেন। এমনই মত ওয়াকিবহাল মহলের। ২৬ বছরের অজি স্টারকে নিতে ব্যাংক ভাঙতেও তৈরি ফ্র্যাঞ্চাইজিগুলি।গ্রিনকে দলে টানতে তীব্র দর কষাকষি হবে বলেই আশা করা হচ্ছে। শর্টলিস্টে থাকা ৩৫৯ জন খেলোয়াড়ের মধ্যে ৪০ জন নিজেদের সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা নির্ধারণ করেছে।এই তালিকায় ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই একমাত্র ভারতীয়। গত নিলামে কেকেআর আইয়ারকে নিতে ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছিল। কিন্তু তা সম্পূর্ণ অপচয় হিসেবেই প্রমাণিত হয়েছিল। অলরাউন্ডার তাঁর বিপুল দামের প্রতি সুবিচার করতে রীতিমতো ব্যর্থ হন এবং টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে তাঁকে প্রথম একাদশ থেকেও বাদ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: অবিশ্বাস্য! দেখুন ৯X৪, ১৪X৬-এ ৯৫ বলে ১৭১ রানের মহাপ্রলয়! ‘দানব’-বালককে রুখবে কে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
