অয়ন ঘোষাল: শীতের আমেজ আরও একটু বাড়ল। কাল থেকে ফের বাড়বে তাপমাত্রা। সকালে শীতের আমেজ। বেলা বাড়লে শীত উধাও হবে। সন্ধ্যে থেকে ফের শীতের আমেজ ফিরবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা সোমবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি কুয়াশা কয়েকটি জেলায়। বাকি সব জেলাতেই হালকা কুয়াশা সকালের কিছুক্ষণ।
সিস্টেম:
জম্মু-কাশ্মীর ও সংলগ্ন পাকিস্তানের উপর বর্তমানে অবস্থান নিম্নচাপের। এই নিম্নচাপের সঙ্গে একটি অক্ষরেখা যুক্ত হয়েছে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ২৬ জানুয়ারি সোমবার। দক্ষিণ কর্নাটকে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত।
আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: কন্যার সাফল্য, বৃশ্চিকের শক্তিশালী মনোবল! কেমন কাটবে আপনার দিন…
দক্ষিণবঙ্গ:
হালকা কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। মাঝারি কুয়াশা বা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা।
শীতের আমেজ একটু বাড়ল। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে আজকেও ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় শীতের আমেজ কমবে। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে।
উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আগামী তিন দিন। প্রায় সব জেলাতেই বেশ কিছু এলাকায় মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পার্বত্য এলাকা থেকে সমতল বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। ঘন কুয়াশা সতর্কবার্তা সব থেকে বেশি দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, উত্তর দিনাজপুর ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। সোমবার সকাল পর্যন্ত এই সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।
কলকাতা:
একটু কমল তাপমাত্রা। আজ ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছে। কাল সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। এক দু ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠা নামা করবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও। সকালে আর সন্ধ্যায় শীতের অনুভূতি। কলকাতা তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন:Breaking News LIVE Update: BLO-দের বিরুদ্ধে এবার আরও কড়া কমিশন! কাজ না করলেই এবার…
কলকাতার তাপমান:
আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৪ শতাংশ।
ভিন রাজ্যে:
হিমাচল প্রদেশে শৈত্য প্রবাহের সতর্কবার্তা। ঘন কুয়াশার চরম সতর্কবার্তা রাজধানী দিল্লিতে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়েও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
