Bengal Budget 2026: ভোটমুখী বাংলায় বাজেটে মেগা চমক মমতার! বাড়ল লক্ষ্মীর ভান্ডার থেকে DA, আশা কর্মী থেকে সিভিকদের টাকাও…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটমুখী বাংলায় বাজেটে মেগা চমক মমতার! কাঁথা স্টিচ শাড়িতে এদিন বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। জল্পনা-ই সত্যি হল বাজেটে। একাধিক বড় ঘোষণা রাজ্য বাজেটে। বাড়ল লক্ষ্মীর ভান্ডার থেকে DA। সেইসঙ্গে বাড়ানো হল আশা কর্মী থেকে সিভিকদের টাকাও। 

Add Zee News as a Preferred Source

বাড়ল লক্ষ্মীর ভান্ডার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্বপ্নের প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার। ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভান্ডারের টাকা। ৫০০ টাকা করে বাড়ানোর ফলে জেনারেল ক্যাটেগরির মহিলারা এখন থেকে পাবেন ১৫০০টাকা করে। অন্যদিকে এসসি/এসটি, ওবিসি মহিলারা পাবেন ১৭০০ টাকা করে। ফেব্রুয়ারি মাস থেকেই লাগু হবে এই বর্ধিত টাকার পরিমাণ। গত বাজেটে যদিও বাড়ানো হয়নি লক্ষ্মীর ভান্ডারের টাকা। তবে এবার প্রত্যাশা পূরণ করে বাড়ল লক্ষ্মী ভান্ডারের টাকা।

বাড়ল ডিএ, সপ্তম পে কমিশন গঠন

জল্পনা সত্যি করে বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ডিএ-ও। ৪% বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ডিএ। বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ছিল ১৮%। ৪ শতাংশ বৃদ্ধি ফলে ডিএ বেড়ে দাঁড়াল ২২%। উল্লেখ্য, এদিন ডিএ মামলায় বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএ-র ২৫% দ্রুত মেটানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বাকি ৭৫%-র প্রথম কিস্তি মেটাতে হবে ৩১ মার্চের মধ্যে। বাজেটে গঠন করা হল সপ্তম পে কমিশন।

বাড়ল আশা কর্মীদের টাকা

এর পাশাপাশি আশা কর্মীদের দাবি মেনে বাড়ছে আশা কর্মীদের টাকাও। ১০০০ টাকা করে বাড়ছে আশা কর্মীদের টাকা। একইসঙ্গে আশা কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে অন ডিউটি কোনও আশা কর্মী মারা গেলে তাঁর পরিবারের উত্তরাধিকারকে দেওয়া হবে এককালীন ৫ লাখ টাকা। 

বাড়ল পার্শ্বশিক্ষক থেকে সিভিকদের টাকা

বাড়ছে সিভিক ও গ্রিন পুলিসদের বেতনও। সিভিক, গ্রিন পুলিসদের ১০০০ টাকা বেতন বৃদ্ধি করা হল। এপ্রিল মাস থেকে বাড়ছে এই বেতন। বাড়ছে পার্শ্বশিক্ষক ও শিক্ষকবন্ধুদের বেতন। ১০০০ টাকা বেতন বৃদ্ধি হচ্ছে পার্শ্বশিক্ষক ও শিক্ষকবন্ধুদের। 

বেকারদের জন্য ১৫০০ টাকা

একইসঙ্গে এই বাজেটে কর্মসংস্থানে সাহায্যের জন্য “বাংলার যুব সাথী” নামে এক নতুন প্রকল্পের ঘোষণা করা হল। রাজ্যে ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানে সাহায্য করার জন্য “বাংলার যুব সাথী” নামে এই প্রকল্প চালু করল সরকার। এই প্রকল্পে যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছে না তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর পর্যন্ত মাসে ১৫০০ টাকা করে অর্ধিক সাহায্য দেওয়া হবে। আগামী ১৫ অগাস্ট থেকে চালু হবে এই প্রকল্প। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০০ কোটি টাকা। 

কোল্ড স্টোরেজ, স্পোর্টস সিটি, শিল্প পার্ক, গ্লোবাল ট্রেড সেন্টার

এর পাশাপাশি বাজেটে কৃষকদের জন্য নতুন ৫০টি কোল্ড স্টোরেজ, ডুমুরজোলাতে নিউ স্পোর্টস সিটির ঘোষণা করা হয়েছে।  জলপাইগুড়ি, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ মিলিয়ে মোট ৫টি ছোট শিল্প পার্ক গড়ে তোলা হবে। রাজ্যের জমিতেই গ্লোবাল ট্রেড সেন্টার গড়ে তোলা হবে বলে ঘোষণা বাজেটে।

আরও পড়ুন, Supreme Court DA Verdict: বকেয়া ডিএ নিয়ে ‘ঐতিহাসিক’ সুপ্রিম রায়ের ১০ দিক… কী বললেন বিচারপতিরা? কোন পথে এল জয়?

আরও পড়ুন, DA Hike: ডিএ কী? সুপ্রিম রায়ের পরই বাজেটে বাড়ছে সরকারি কর্মীদের মহার্ঘভাতা? কোন রাজ্যে কত হারে DA? বাংলা কত নম্বরে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *