ভবানীপুরে মনোনয়ন জমা দিয়েই বাদ যাওয়া নাম নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার | মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় কারচুপি নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাবেন | Mamata Banerjee To Challenge SIR List In Supreme Court


West Bengal

-Ritesh Ghosh

নির্বাচন কমিশন সোমবার গভীর রাতে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে অবেক ভোটারের নাম বাদ পড়েছে। বাদ পড়া নামগুলির বিস্তারিত কারণ, যেমন মৃত ভোটার বা অবৈধতার মতো তথ্য কমিশন জানায়নি।

বাদ পড়া ভোটারদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের সুপ্রিম কোর্টে যাবেন বলে জানিয়েছেন। ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল রাজ্যজুড়ে প্রচার করছে। এরই মাঝেই এদিন সকালে ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মমতা মনোনয়নপত্র জমা দেন। এর পরই তিনি এই বিষয়ে মন্তব্য করেছেন।

সার্ভে বিল্ডিং থেকে বেরিয়ে এসে তৃণমূল নেত্রী এসআইআর ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “দুঃখ নিয়ে বলছি, এত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তাও সুপ্রিম কোর্টে আমি মামলা করায় ১ কোটি ২০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম উঠেছে। কিন্তু ৫৮ লক্ষ খোলাই হয়নি।”

এই প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “অ্যাডজুডিকেশনের তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের নাম তোলা উচিত বলে মনে করি। এটা সুপ্রিম কোর্টই বলেছিল।” কিন্তু এরমধ্যেই তালিকা কেন ফ্রিজ করে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী মমতা।

মমতা বলেন, “ট্রাইবুনাল চলার সময়ে ভোটার তালিকায় ফ্রিজ করে দেওয়ার মানে কী? পরে নাম তুলে কী হবে। ভোটটা তো দিতেই পারবেন না। আমরা আবার আদালতে যাব, বিচার চাইব।” এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আদালতে যাবেন বলেও তিনি জানান।

এর আগে বাংলায় এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। ফের তিনি সুপ্রিম কোর্টে কী করেন, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *