মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব হলো ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে কার না ভালো লাগে। তাই ঈদ এলেই মানুষ ছুটে যায় প্রিয়জনদের কাছে। সোমবার (২৫ মে) ঈদুল আজহার ছুটি শুরু হলেও এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের ভিড় দেখা গেছে। যাত্রীদের চাপ সত্ত্বেও ঈদের যাত্রার ব্যস্ততায় টার্মিনালটি প্রাণবন্ত। … বিস্তারিত