রবিবার সারাদিন বন্ধ বিদ্যাসাগর সেতু! ঘোর অচলাবস্থার মুখোমুখি হওয়ার আগেই জেনে নিন বিকল্প রুট, ভোর ৫টা থেকেই তো…। Vidyasagar Setu To Be Closed For Repair Works On Sunday 9th november take Alternative Routes Second Hooghly Bridge


অয়ন ঘোষাল: বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) মেরামতির জন্য (Repair Works) আগামীকাল, রবিবার প্রায় সারা দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। আগামীকাল ৯ নভেম্বর, রবিবার ভোর পাঁচটা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে সেতুটি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: SIR in Bengal: SIR-আতঙ্কে হাসপাতালে স্ত্রীর দেহ ফেলে পালাল স্বয়ং স্বামী! ফোন বন্ধ, ঠিকানা ধরে বাড়ি গিয়ে দেখা গেল…ভয়ংকর…অবিশ্বাস্য…

বন্ধের বিজ্ঞপ্তি 

কলকাতা এবং হাওড়া পুলিসের তরফে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কারণে ট্র্যাফিক নিয়েও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে পুলিসের তরফে।

কেন বন্ধ? 

সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতু। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই সেতুতে যান চলাচল করতে পারবে না। ওই সময়ে বিকল্প কোন পথে যান চলাচল করবে, তা জানিয়ে দিয়েছে কলকাতা এবং হাওড়া পুলিস।

আরও পড়ুন: Eagle Hits Moving Train: ভয়ংকর গতিতে ছুটছিল এক্সপ্রেস, ভয়াল গতিতে উড়ে এল সুবিশাল ঈগল! তারপর ভাঙল কাচ, ছড়াল রক্ত, হাড়হিম দুর্ঘটনা…

বিকল্প রুট

হাওড়া এবং কলকাতা পুলিস জানিয়েছে, রবিবার যেসব গাড়ি কলকাতার দিকে আসবে, সেগুলিকে হাওড়া রবীন্দ্র সেতু, নিবেদিতা সেতু বা পুরনো বালি সেতু (বিবেকানন্দ সেতু) ধরতে হবে। যাত্রিবাহী গাড়ির ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য। পণ্যবাহী গাড়ি ওই পথ ধরতে পারবে না। কোলাঘাট থেকে যেসব গাড়ি কলকাতায় আসবে, সেগুলি ধূলাগড় টোলপ্লাজা হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু ধরতে পারবে। ডানকুনি থেকে যেসব গাড়ি আসবে কলকাতায়, সেগুলি মাইতিপাড়া হয়ে নিবেদিতা সেতু ধরতে পারবে। হাওড়া থেকে হাওড়া (রবীন্দ্র) সেতু ধরে আসতে হবে কলকাতায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *