নেশার ঘোরে মদ ভেবে অ্যাসিড ঢাললেন গলায়! বেঘোরে মৃত্যু… মর্মান্তিক…A Man dies in burdwan after consuming acid


পার্থ চৌধুরী: নেশার ঘোরে ভেবেছিলেন মদ, কিন্তু আসলে ছিল অ্যাসিড! গলায় ঢালতেই মৃত্যুর কোল ঢলে পড়লেন এক ব্যক্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Burdwan Medical College: এক রোগীর রক্তের রিক্যুইজেশন স্লিপ অন্য রোগীকে, বর্ধমান মেডিক্যালে ফের ‘ভ্রান্তিবিলাস’! কোনওক্রমে বাঁচোয়া…

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম লক্ষ্মণ মল্লিক রায়। বাড়ি,  আউশগ্রাম থানার বড়া গ্রামে। মদ খেতেন রোজই। সোমবার বিকেলেও যথারীতি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরছিলেন তিনি। তখনই নজরে পড়ে, বাড়ি  থেকে কিছুটা দূরে রাস্তায় পড়ে রয়েছে একটি বিয়ারের বোতল। নেশার ঘোরে লক্ষণ ভেবেছিলেন, বোতল হয়তো মদই আছে।  নেশার ঘোরে সেই বোতলের থাকা অ্যাসিড খেয়ে ফেলেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন লক্ষণ।

আশঙ্কাজনক অবস্থায় লক্ষণকে উদ্ধার করে ভর্তি করা হয়  বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। গতকাল মঙ্গলবার বিকেলে মৃত্যু হয় তাঁর। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিস।

আরও পড়ুন: SIR In Bengal: প্রাণান্তকর অবস্থা! কোন্নগরে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত BLO, ফর্ম বিলি করতেই করতেই…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *