Abhishek Sharma: শূন্যের হ্যাট্রিক! বিশ্বকাপ থেকে বাদ অভিষেক, সত্যিই? সুপার এইটের আগেই বড় আপডেট…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:T20 বিশ্বকাপ ২০২৬-এ ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা (Abhishek Sharma) একেবারেই ছন্দে নেই। গ্রুপ পর্বে, তিনি টানা তিন ম্যাচে শূন্যতে আউট হয়েছেন। তাঁর খেলা বিশ্বকাপে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার সত্ত্বেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট অভিষেকের ওপর ভরসা রাখছে। 

Add Zee News as a Preferred Source

ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল, অভিষেক শর্মাকে বাদ দেওয়ার কথাবার্তাকেই উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘অভিষেক শর্মা নিয়ে গ্রুপে কোনও কথা হবে না। ভারতীয় দল ও দর্শকদের জন্য অভিষেক ভালো খেলবে। নেট প্র্যাকটিসে সে ভালো ব্যাটিং করছে।’

প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন সুনীল গাভাসকর মনে করছেন, অভিষেক অত্যন্ত চাপে পড়ে গেছেন। গাভাসকরের মতে, অভিষেক খেলার শুরুতেই বড় রান করার চেষ্টা করছে, তাই সমস্যা হচ্ছে। 

আর পড়ুন: Poonam Pandey Controversy: ‘ও আমাকে করতেই থাকত…’! বিশ্বকাপের মাঝেই বিস্ফোরক পুণম পাণ্ডে, ভারতের তারকা ক্রিকেটারের পর্দা ফাঁস!

আর পড়ুন: Eden Gardens T20 World Cup 2026: ইডেনে IND vs WI মহাযুদ্ধ, তার আগেই সৌরভ দেখা করলেন সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে! কিন্তু কেন?

সুনীল গাভাসকর বলেন, ‘অভিষেক ভালো ছেলে কিন্তু সে প্রত্যাশার চাপে পড়ে গেছেন। যদি তার খেলা আমেরিকার বিরুদ্ধে ভালো হত, তাহলে পরিস্থিতি কিছুটা আলাদা হত। সেরা ব্যাটার হওয়ার চাপ এখন তাঁর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘খেলার প্রথমেই তাঁকে বড় রান করার দরকার নেই। শুরুতে তাঁকে শান্ত হয়ে খেলতে হবে। তাঁকে জোর করে চার বা ছয় মারার দরকার নেই।’

তাছাড়াও তিনি বলেন, ‘প্রথমদিকে এক রান করে নেওয়া উচিত। চার বলে রান না করলেও হবে। সে পরে সেটা পুষিয়ে নিতে পারবে। তাঁকে বুদ্ধি-সহকারে খেলতে হবে। শুরুতে শান্ত হয়ে খেলুক, পরে নিজের মতো করে খেলুক।’ 

সহকারী কোচ রায়ান টেন দুশখাতও অভিষেকের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, অসুস্থতা কাটিয়ে ট্রেনিং-এ অভিষেক ভালো খেলছে। তাঁর মতে, অভিষেক নেটে ভালো ব্যাট করছে এবং পরবর্তী পর্বে তিনি ঠিক ছন্দে ফিরবেন।

ভারতীয় দল সুপার ৮-এ পৌঁছে গেছে। তাঁরা আশা করছেন, অভিষেক দ্রুতই আত্ববিশ্বাসী হয়ে ফিরবেন, এবং গুরুত্বপূর্ণ সময়ে ভালো খেলবে। 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *