Cooch Behar News : চুরি করতে এসে রান্না করা মাংস সাবাড়! চোরের কীর্তি নিয়ে চর্চা মেখলিগঞ্জে – thief eat cooked meat from cooch behar mekhliganj house


রাজ্যে মাঝেমধ্যেই চুরির ঘটনা শুনতে পাওয়া যায়। কিন্তু কোচবিহারের মেখলিগঞ্জ থানা এলাকায় এমন এক চুরির ঘটনা ঘটেছে, যা শুনে চোখ কপাল খোদ পুলিশ আধিকারিকদের। চুরি করতে এসে মাংস খেয়ে পালাল চোররা। মেখলিগঞ্জ থানা এলাকার ভোটবাড়িতে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার কথা শুনে স্থানীয় বাসিন্দাদের কারও মুখ হাঁ, কেউ আবার হেসে লুটোপুটি খাচ্ছেন।

Dakshin Dinajpur News : বালুরঘাটের সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে ১৫ লাখের মদ চুরি! তদন্তে পুলিশ
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকার বেশ কয়েকটি বাড়ি থেকে জল তোলার মোটর চুরি হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দ বাবুনাথ রায়ের বাড়িতেও চুরি হয়েছে। তবে তিনি এখনও অবধি নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। বাবুনাথের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকেও জলের মোটর, রান্না ঘরে থাকা কয়েকটি বাসনপত্র উধাও হয়ে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি বুঝতে পারেন।

এরপরই এক অবাক করা ঘটনা চোখে পড়ে রায় পরিবারের বাসিন্দাদের। তারা বুঝতে পারেন সেখানে রেখে দেওয়া রান্না করা মাংস খেয়ে পালিয়েছে চোররা। পরিবারের সদস্যরা এই ঘটনা নিয়ে কী প্রতিক্রিয়া দেবেন, প্রাথমিকভাবে তা বুঝে উঠতে পারছিলেন না। থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন কিনা, সেই নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

Sonu Nigam Father : সোনু নিগমের বাড়িতে দুঃসাহসিক চুরি, গায়েব প্রায় কোটি টাকা
গৃহকর্তা বাবুনাথ রায় এই প্রসঙ্গে বলেন, “এই এলাকায় চুরির ঘটনা মাঝে মধ্যেই শোনা যায়। তবে চুরি করতে এসে চোর মাংস খেয়ে পালিয়েছে। আমি ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি, এমন ঘটনা আগেও কখনও শোনা যায়নি। আমার বাড়ি থেকে আরও বেশি কিছু জিনিসি চুরিও হয়েছে। পুলিশের এই এলাকায় টহলদারি বাড়ানো উচিৎ।”

স্থানীয় বাসিন্দা অর্পণ মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “আমাদের এলাকায় চুরি ঘটনা আগেও ঘটেছে। অনেকের বাড়ি থেকেই জলের পাম্প ও অন্যান্য সামগ্রী চুরি হয়ে গিয়েছে। তবে চুরি করে এসে চোর মাংস খেয়েছে, এটা প্রথম শুনলাম। সচরাচর এমন ঘটনা শোনা যায় না।”

Bankura News : পরিত্যক্ত বাড়িতে ‘অদ্ভূত’ আওয়াজ! দরজা খুলতে প্রতিবেশীদের চোখে পড়ল নরকঙ্কাল

বছর খানেক আগে শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায় অবাক করা এক ঘটনা ঘটেছিল। চোররা মাঝরাতে সেই বাড়িতে ঢোকে এবং ঘরের ভিতর থাকা আলমারি থেকে চুরি করে। সেই বাড়িতে মদ রাখা ছিল। চুরির পর সেখানে বসে মদ খেয়ে বোতল নিয়ে উধাও হয়েছিল চোররা। এই ঘটনায় এলাকায়া চাঞ্চল্য ছড়িয়েছিল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *