Panchayat Election : বকেয়া কাজ শেষ করার ডেডলাইন নবান্নের, এপ্রিলের শেষেই কি পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা? – panchayat election dates may be announced soon as west bengal chief secretary gives deadline to finish pending govt works


পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। আর তাই বকেয়া সমস্ত সরকারি কাজ সম্পন্ন করার ডেডলাইন বেঁধে দিল নবান্ন (Nabanna)। মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমস্ত বকেয়া কাজ শেষ করে ফেলতে হবে সরকারি দফতরে। বুধবার এমনটাই নির্দেশ দিলেন মুখ্যসচিব। জানা গিয়েছে, এই মাসেই নবান্নে একটি রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। ফলে ওয়াকিবহল মহলের অনুমান, পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিনক্ষণ ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র।

Abhishek Banerjee : এক কোটি চিঠির লক্ষ্যে আজ বৈঠকে অভিষেক

পঞ্চায়েত ভোটের আগে নবান্নের ডেডলাইন

নবান্ন সূত্রে খবর, বুধবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বকেয়া সরকারি কাজ শেষ করার জন্য মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ডেডলাইন দিয়েছেন। ইতিমধ্যেই জেলাশাসক, BDO এবং SDO-দের কাছে মুখ্যসচিবের নির্দেশ পৌঁছে গিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে সমস্ত বকেয়া কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে দুয়ার সরকার কর্মসূচিও।

Duare Sarkar Camp : সামনেই পঞ্চায়েত নির্বাচন, ‘দুয়ারে সরকার’ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

চলতি মাসেই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা?

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যসচিব এদিনের বৈঠকে নির্দেশ দিয়েছেন, আগামী ২০ এপ্রিলের মধ্যে দুয়ারে সরকারের পরিষেবা সম্পূর্ণ করতে হবে। এরপর আগামী ২৬ এপ্রিল নবান্ন সভাঘরে রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেদিনের বৈঠকে উপস্থিত থাকতে হবে সমস্ত দফরের মন্ত্রী এবং সচিবদের। পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই হবে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বড় বৈঠক। আর এর থেকেই সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছেন চলতি মাসের শেষেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল।

Abhishek Banerjee :’…বিরোধীদের মনোনয়ন জমা দেবে তৃণমূল’, পঞ্চায়েত নিয়ে দলকে ‘শাসন’ অভিষেকের
এদিকে, পঞ্চায়েত ভোটের আগে বাড়ানো হল দুয়ারে সরকার শিবিরের সময়সীমা। আগামী ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার শিবিরের গৃহীত আবেদনের পরিষেবা প্রদানের সময়সীমা ধার্য ছিল। সেই সময়সীমা বাড়িয়ে করা হল আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। এবার ১৬টি দফতরের উদ্যোগে ৩৩টি সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে এবারের দুয়ারে সরকার শিবিরে (Duare Sarkar Camp)।

Abhishek Banerjee: ২০১৮-র পুনরাবৃত্তি নয়, গোষ্ঠী কোন্দলে কোচবিহারের দুই বড় নেতার ‘চাকরি নট’-এর হুঁশিয়ারি অভিষেকের
অন্যদিকে, ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোমর বেঁধে নেবে পড়েছে সমস্ত রাজনৈতিক দলই। পাশাপাশি, কলকাতা হাইকোর্টে আগেই জানিয়েছে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনই কোনও হস্তক্ষেপ করবে না আদালত। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই। ফলে নির্ঘণ্ট ঘোষণা নিয়ে আর কোনও বাধা নেই ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *