Kolkata Temperature: আরও নামল তাপমাত্রার পারদ, কলকাতায় মরশুমের শীতলতম দিন – weather update kolkata records 17.5 degree temperature lowest in this season


Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 14 Nov 2022, 8:04 am

Kolkata Weather : আরও নামল শহরের তাপমাত্রার পারদ। একধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা নামল কলকাতায়। শীতের আমেজ বজায় থাকবে গোটা সপ্তাহ ধরে। কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

 

হাইলাইটস

  • মরশুমের শীতলতম দিন।
  • একধাক্কায় তিন ডিগ্রি পারদ পতন শহরে।
  • কলকাতার তাপমাত্রা নামল ১৭ ডিগ্রির কোঠায়।
মরশুমের শীতলতম দিন। একধাক্কায় তিন ডিগ্রি পারদ পতন শহরে। কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১৭ ডিগ্রির কোঠায়। কেবলমাত্র সর্বনিম্ন তাপমাত্রাই নয়, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম। ফলে ভরপুর শীতের আমেজ অনুভূত হচ্ছে শহরে। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে নভেম্বরেই বেরিয়ে পড়েছে লেপ-কম্বল-সোয়েটার। ভোরবেলা কুয়াশার চাদরে মোড়া ছিল কলকাতা। তবে বেলা গড়াতেই মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে শহরে। স্বাভাবিকভাবেই খুশি শীতপ্রিয় বাঙালি।

Kolkata Weather : একধাক্কায় পারদ নামল ১৮-এ, শীতে যবুথবু হবে কলকাতা?
কলকাতায় মরশুমের শীতলতল দিন (Kolkata Weather)

কলকাতায় দুয়ারে শীত। শুক্রবার পর্যন্ত ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার রাত থেকেই পারদ পতন শুরু হয়েছে কলকাতায় (Kolkata Weather)। কবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সোমবার থেকে আরও পারদ পতন হয়ে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাতেও পরিবর্তন এসেছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৩৪ শতাংশ। ফলে জাঁকিয়ে শীত পড়া এখন কেবল সময়ের অপেক্ষা তা বলাই বাহুল্য।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *