Sundarbans : সুন্দরবনে বাড়তে চলেছে বাঘের ( Royal Bengal Tiger) সংখ্যা। আশায় বুক বাঁধছে বন দফতর। জঙ্গলের মোট 748 টি জায়গায় ক্যামেরা বসিয়ে শেষ এক বছর ধরে চলেছে ‘ব্যাঘ্র সুমারি’র কাজ।

হাইলাইটস
- সুন্দরবনে বাঘের সঠিক সংখ্যা কত, তা জানতে গত ডিসেম্বর মাসে জঙ্গলের বিভিন্ন প্রান্তে ক্যামেরা বসিয়ে বাঘের ছবি তুলেছে বন দফতর।
- শেষ ব্যাঘ্র সুমারির তুলনায় বাঘের সংখ্যা যে এবার বেড়েছে তা সম্পর্কে একপ্রকার নিশ্চিত বন দফতর।
- বন দফতরের দাবি, বাঘের সংখ্যা বৃদ্ধি ইতিবাচক।
এবার মোট তিনটি পর্বে বাঘ গণনার কাজ চালায় বন দফতর। প্রথম পর্বে নৌকায় বা ভুটভুটিতে জঙ্গল লাগোয়া নদী, খাঁড়িতে ঘুরে ঘুরে বাঘের পায়ের ছাপ বা বাঘের দেখা যে এলাকায় বেশি পাওয়া যায় সেগুলিকে চিহ্নিত করা হয়। নির্দিষ্ট মোবাইল অ্যাপে সেগুলি নথিভুক্ত করেন বনকর্মীরা। এরপর দ্বিতীয় পর্বে, ক্যামেরা বসানোর কাজ হয় গভীর জঙ্গলে। আর তৃতীয় পর্বে সেই ক্যামেরায় ওঠা ছবি বিচার বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হয়। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বনবিভাগ দুই জায়গাতেই ক্যামেরা ট্রাপিং-এর মাধ্যমে এই ‘টাইগার এস্টিমেশান’ এর কাজ হয়েছে। প্রায় ৪০০ বনকর্মী সুন্দরবনের গভীর জঙ্গলে এই ক্যামেরা বসানো ও তাতে ছবি ওঠার পর সেই ক্যামেরা খোলার কাজ করেছেন।
ক্যামেরার সামনে বাঘেদের আকৃষ্ট করতে পচা মাংস আর পচা ডিমের সংমিশ্রণে তৈরি করে সেখানে ছড়িয়ে দেওয়া হয়। সেই গন্ধে আকৃষ্ট হয়ে বাঘ ক্যামেরার সামনে এলেই স্বয়ংক্রিয় ক্যামেরায় ছবি ওঠে বাঘের। সেই ছবিই বাঘ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বিচার বিশ্লেষণ করে বর্তমানে বাঘের সঠিক সংখ্যা সম্পর্কে সিদ্ধান্তে আসেন। এবার কেন্দ্রীয় সরকারের সংস্থা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Wildlife Institute of India) চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করবে। এই সংস্থাই চার বছর অন্তর দেশে বাঘ গণনা করে
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
