Ritwick Chakraborty Aindrila Sharma : ‘ঐন্দ্রিলার কথা মাথায় ছিল না’, বিতর্কের মাঝে অকপট ঋত্বিক – ritwick chakraborty prays for aindrila sharma says he did not wanted to hurt anyone check out video


pritha.mukherjee | EiSamay.Com | Updated: 17 Nov 2022, 3:52 pm

Embed

বুধবার একটি পোস্টে ঋত্বিক লেখেন, “অনেকেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু, যার কাছে প্রার্থনা করা হয় তিনি ফেসবুক করেন তো?” এই পোস্ট ঘিরেই শুরু হয় বিতর্ক। অধিকাংশ মানুষই ভেবেছিলেন ঐন্দ্রিলার কথা বলছেন ঋত্বিক। সেই ঘিরেই চলতে থাকে তর্ক-বিতর্ক। পোস্টের কমেন্টে অনেকেই নানান মন্তব্য করেন। এরপরেই বৃহস্পতিবার সকালে আরও একটি পোস্ট করেন ঋত্বিক। সেখানে তিনি লেখেন- টকাল একটা পোস্ট করেছিলাম,পরে কমেন্ট দেখে বুঝলাম অনেকেই লেখাটাকে ঐন্দ্রীলার সঙ্গে সম্পর্কিত বলে মনে করেছেন। আমার বিপদের দিনের জন্য অপেক্ষা করবেন বলেও বলেছেন। পোস্ট টা করার সময় ঐন্দ্রীলার কথা মাথায় ছিলনা। পরে বুঝলাম থাকলে ভালো হতো৷ যাদের দুঃখ দিলাম, দুঃখিত। মার্জনা করবেন।” আর কী বললেন তিনি? দেখুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *