শহরে ভোর এবং রাতের দিকে শীতের আমেজ ইতিমধ্যেই অনুভূত হচ্ছে। সকালের দিকে কোথাও কোথাও দেখা যাচ্ছে কুয়াশার আধিক্যও৷ আপেক্ষিক আর্দ্রতা কমায় বাতাসে শীত শীত ভাব অনুভব করা যাচ্ছে। তবে বেলা বাড়লে চড়া রোদে উধাও হচ্ছে ঠান্ডা আমেজ । যদিও সপ্তাহ শেষে শহর ও শহরতলির জন্য অপেক্ষা করছে সুখবর। স্বাভাবিকের থেকে আরও কমবে তাপমাত্রার পারদ, এমনটাই মত আলিপুর আবহাওয়া দফতরের।
Updated By: Nov 23, 2022, 07:44 AM IST

প্রতীকী ছবি
