বিশ্বের প্রবীণতম মানুষ হিসেবে মান্যতা পাওয়া 126 বছর বয়সী, পদ্মশ্রী সম্মান প্রাপক স্বামী শিবানন্দ (Swami Sivananda) গত দু’দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিজের শারীরিক পরীক্ষা করালেন। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গড়ে ইসিজি, ইকো কার্ডিওগ্রাফি, ফুসফুস এবং মস্তিস্কের সিটি স্ক্যান, ইউএসজি, চক্ষু এবং স্বরযন্ত্র-সহ একগুচ্ছ পরীক্ষা হয়।

হাইলাইটস
- একটি গোটা শতকের পরেও সিকি শতাব্দী পার ফেলেছেন মানুষটি।
- এই মুহূর্তে তিনিই বিশ্বের প্রবীণতম মানুষ হিসেবে মান্যতা পান।
- পদ্মশ্রী সম্মান প্রাপক স্বামী শিবানন্দ গত দু’দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিজের শারীরিক পরীক্ষা করালেন।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবানন্দ শুক্রবার ভর্তি হন। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গড়ে ইসিজি, ইকো কার্ডিওগ্রাফি, ফুসফুস এবং মস্তিস্কের সিটি স্ক্যান, ইউএসজি, চক্ষু এবং স্বরযন্ত্র-সহ একগুচ্ছ পরীক্ষা হয়। তাতে বয়সজনিত কারণে কিছু অঙ্গ-প্রত্যঙ্গের স্বাভাবিক পরিবর্তন ছাড়া বড় কোনও জটিলতা ধরা পড়েনি। কিছু ওষুধ দেওয়া হয়েছে। হাসপাতালের সিইও রূপালি বসু জানিয়েছেন, গত বছর থেকেই তাঁরা শিবানন্দর শারীরিক পরীক্ষা করছেন। এবং তা সম্পূর্ণ বিনামূল্যে।
বর্তমানে বারাণসী নিবাসী শিবানন্দের জন্ম অবিভক্ত বাংলার সিলেটের এক চরম দরিদ্র পরিবারে। খাবার জোগাড় করতে না পেরে তাঁর ভিখারি বাবা-মা সিলেটে যাওয়া নবদ্বীপের এক সাধুকে দিয়ে দেন। তার পর থেকে নবদ্বীপের আশ্রমেই বড় হতে থাকেন তিনি। দু’বছর পরে বাড়ি ফিরে জানতে পারেন, অপুষ্টি এবং অনাহারে মৃত্যু হয়েছে তাঁর একমাত্র দিদির। একই দিনে তাঁর চোখের সামনেই মৃত্যু হয় তাঁর মা-বাবার। নবদ্বীপে ফিরে এসে ২০ বছর আশ্রমে কাটান। যোগ শিখে তা শেখাতেও শুরু করেন। পরে বিভিন্ন দেশ ঘুরে থিতু হন বারণসীতে। এ বছর তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
