Missing Poster : ফের নিখোঁজ পোস্টার বর্ধমানে, চক্রান্তের অভিযোগ TMC কাউন্সিলরের – missing poster against tmc councillor of bardhaman municipality


আবারও নিখোঁজ পোস্টার (Missing Poster) পড়ল শাসকদলের কাউন্সিলারের নামে। বর্ধমান পুরসভার (Bardhaman Municipality) ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (Councillor) উমা সাঁই এর নামে নিখোঁজে পোস্টার পড়েছে বর্ধমান শহরে। সেই পোস্টারে লেখা রয়েছে, “নিখোঁজ ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা সাঁই।” এর আগে তৃণমূল কাউন্সিলর চায়না কুমারী ও সাংসদ এস এস আলুওয়ালিয়ার নামেও নিখোঁজ পোস্টার পড়েছিল।

 

missing poster

হাইলাইটস

  • নিখোঁজ পোস্টার পড়ল তৃণমূলের কাউন্সিলারের বিরুদ্ধে
  • পোস্টারে লেখা রয়েছে, নিখোঁজ ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা সাঁই
  • এই ঘটনায় চক্রান্তের অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর
West Bengal News : আবারও নিখোঁজ পোস্টার (Missing Poster) পড়ল শাসকদলের কাউন্সিলারের নামে। এবার বর্ধমান পুরসভার (Bardhaman Municipality) ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (Councillor) উমা সাঁই এর নামে নিখোঁজে পোস্টার পড়েছে বর্ধমান শহরে। বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় উমা সাঁই-এর নামে এই নিখোঁজ পোস্টার দেওয়া সাঁটানো হয়। সেই পোস্টারে লেখা রয়েছে, “নিখোঁজ ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা সাঁই।” এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। তবে এটা প্রথমবার নয়, এর আগেও বর্ধমান পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চায়না কুমারী ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়ার নামেও নিখোঁজ পোস্টার পড়েছিল। Missing Poster : নীল-সাদা দেওয়ালে কাউন্সিলরের নামে নিখোঁজ পোস্টার! শোরগোল গঙ্গারামপুরে
নিখোঁজ পোস্টার
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) হতে পারে। আর সেই নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের নাম লেখা ‘নিখোঁজ’ পোস্টার। আর এবার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা সাঁই এর নাম লেখা নিখোঁজ পোস্টার উদ্ধার করা হয়েছে। যদিও উমা সাঁই এর দাবি বিরোধীরা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। বিজেপি সহ অন্য বিরোধীগুলি এই পোস্টার লাগিয়েছে। তিনি বলেন, “আমাকে ও আমার দলকে বদনাম করার জন্য এই পোস্টার দেওয়া হয়েছে। আমি ওয়ার্ডের মানুষের পাশে আছি এবং তাঁদের হয়ে কাজও করি। এটা অপপ্রচার ছাড়া আর কিছু নয়।” South Dinajpur News : TMC চেয়ারম্যানের নামে বিতর্কিত পোস্টার ফুলবাড়িতে, শুরু রাজনৈতিক তরজা
নিখোঁজ পোস্টার ঘিরে শুরু রাজনৈতিক তরজা
নিখোঁজ পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ প্রসঙ্গে বিজেপি জেলা মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পোস্টার রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই এই নিখোঁজ পোস্টার দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, আগামী দিনে মুখ্যমন্ত্রীর নামেও নিখোঁজ পোস্টার পড়বে। কারণ তৃণমূল নেতারা যেভাবে দুর্নীতি করেছেন আগামী দিনে তাঁরা লুকিয়ে পড়বেন। তখন আর তাঁদের খুঁজে পাওয়া যাবে না।

যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু। তিনি বলেন, “বিজেপি, সিপিএম যাদের পায়ের তলায় জমি নেই তারাই এটা করছে। পোস্টার দিয়ে আমাদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এটা চক্রান্ত।” TMC Poster : ‘সন্ধান দিতে পারলে কৃতজ্ঞ থাকব’, ফের কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার ডানকুনিতে
কয়েকদিন আগে ডানকুনি থানার (Dankuni Police Staion) রঘুনাথপুরে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার পড়েছিল। ডানকুনির (Dankuni) রঘুনাথপুর এলাকার বিভিন্ন স্থানে কাঞ্চনের নামে একাধিক পোস্টার (Poster) দেখা যায়। তার মধ্যে একটি পোস্টারে লেখা ছিল, “রঘুনাথপুরের এলাকাবাসী বিধায়ক কাঞ্চন মল্লিককে (Kanchan Mullick) খুঁজে পাচ্ছেন না। সন্ধান দিতে পারলে এলাকাবাসী কৃতজ্ঞ থাকবে।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *