North 24 Paragana: স্বাস্থ্য দফতরে চাকরির প্রলোভন! লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ


বরুণ সেনগুপ্ত: স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করল সোদপুরের যুবকের। যদিও পলাতক অভিযুক্ত। সোদপুরের যুবককে স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ,প্রতারণার অভিযোগ দায়ের বেলঘরিয়া থানায়,অভিযুক্ত পলাতক

সোদপুর ঘোলার যুবক শেখর হেলাকে স্বাস্থ্য দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল সুখেন মাঝি নামে এক ব্যক্তির বিরুদ্ধে,প্রতারিত যুবকের অভিযোগ সুখেন মাঝি নামে ঐ ব্যক্তি তাকে প্রথমে এন আর এস হাসপাতালের চারতলায় ইন্টারভিউর জন্য নিয়ে যায়, সেখানে তার ইন্টারভিউ হয়, তারপর তাকে সরকারি স্বাস্থ্য দপ্তরের প্যাডে এপোয়মেন্ট লেটারও দেওয়া হয়,তারপর প্রতারিত যুবক শেখর হেলা স্বাস্থ্য দপ্তরে চাকরিতে যোগ দিতে গেলে তখন সে বুঝতে পারে তার এপয়েন্টমেন্ট লেটার টি ভুয়ো ও সে প্রতারণার শিকার হয়েছে, তারপর ওই যুবক অভিযুক্ত ব্যক্তি সুখেন মাঝির বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোন রকম অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি,এই বিষয়ে আইনজীবী ঋণী ভদ্র বলেন,স্বাস্থ্য দপ্তর থেকে কি করে সরকারি শিলমহর দেওয়া চিঠি বাইরে বেরিয়ে যাচ্ছে,শিক্ষা দপ্তরে এই এক বড় ধরনের দুর্নীতি,সাধারণ যুবকেরা চাকরির আশায় এই সমস্ত প্রতারিত মানুষদের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন,প্রশাসনের উচিত  অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে জেরার মাধ্যমে এদের সাথে কারা কারা যুক্ত তারা খুঁজে বের করা,গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ,ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত সুখেন মাঝি পলাতক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *