বিহারে গিয়ে রহস্যজনক মৃত্যু হয় শ্যামনগরের তরুণীর। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। রইল বিস্তারিত

হাইলাইটস
- বিহারের অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে যোগ দিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল শ্যামনগরে তরুণী নন্দিতা দাসের ।
- অভিযোগ, কয়েকদিন আগে ক্যাটারিংয়ের নাম করে নন্দিতাকে বিহারে সিওয়ান জেলার মাধবপুর গ্রামে নিয়ে গিয়েছিল খুশি মজুমদার নামে যুবতী।
- ঘটনায় গ্রেফতার 4 জন।
উল্লেখ্য, ভাটপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজীনগর কলোনির বাসিন্দা নন্দিতা। অভিযোগ খুশি তাঁকে মিথ্যে বলে বিহারে নিয়ে যায় এবং একটি চটুল নাচের আসরে অংশ নেওয়ায়। অভিযোগ খুশির সঙ্গে নন্দিতার কোনও একটি বিষয়ে ঝগড়া হয়। সেই বিবাদের জেরেই খুশিকে মারধোর করার অভিযোগ উঠেছে খুশি ও তার সঙ্গীদের বিরুদ্ধে।
গত ১ ডিসেম্বর গভীর রাতে সিওয়ান জেলার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ২ ডিসেম্বর বিহারে যান মৃতার পরিবার। সেখান থেকে মৃতদেহ শ্যামনগরে বাড়িতে আনা হয় ৩ ডিসেম্বর। মৃতার পিতা সঞ্জয় দাসের অভিযোগ, মেয়ের শরীরের একাধিক জায়গা আঘাতের চিহ্ন ছিল। তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনাটি জানার পর জগদ্দল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস। ৫ ডিসেম্বর মৃতার পরিবারের তরফে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। নন্দিতাকে কি মিথ্যে বলে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল বিহারে? সেই নিয়েও ওঠে প্রশ্ন। খুশিকে গ্রেফতার করে জেরার পর এই ঘটনায় একাধিক তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে বলে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
