West Bengal Weather Update : শীতলতম দিনে কলকাতার পারদ নামল ১৪ ডিগ্রিতে, বঙ্গে শুরু শীতের দাপুটে ইনিংস – temperature drop in west bengal district kolkata witness coldest day


একধাক্কায় অনেকটাই পারদ নামল শহরে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মরশুমের শীতলতম। ডিসেম্বরের শহরে পারদ পতনে খুশি শীতপ্রেমীরা। উইকএন্ডে আরও তাপমাত্রা কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় তাপমাত্রা নেমেছে। যেখানে কালিম্পঙের তাপমাত্রা ১৩ ডিগ্রি, সেখানে শান্তিনিকেতনের তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রিতে।

SSKM Hospital : হাত কাটা গিয়েছে? প্রতিস্থাপন এবার পিজিতেই
কলকাতায় মরশুমের শীতলতম দিন

ডিসেম্বরের শেষদিকে এসে কিছুটা হলেও জমিয়ে শীতের আমেজ পাচ্ছে কলকাতা। শুক্রবার কলকাতার পারদ নামল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। আর এটাই চলতি মরশুমে এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে আরও পারদ পতনের সম্ভাবনা। ফলে বড়দিনের আগে এভাবেই শহরে শীতের দাপুটে স্পেল চলবে, তা বলাই বাহুল্য।

Winter In Kolkata : ডিসেম্বরের শহরে উধাও শীত, রাজ্যে হাওয়া বদল কবে?
কেমন থাকবে বঙ্গের তাপমাত্রা?

আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক এবং পরিষ্কার আকাশ থাকবে। রাতের তাপমাত্রা আরও নামবে। চলতি সপ্তাহের রবিবারের মধ্যে আরও দেড় থেকে দুই ডিগ্রি পর্যন্ত পারদ কমতে পারে জেলায় জেলায়। পশ্চিমাঞ্চলের জেলায় দশের ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। এদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি সহ পাঁচটি জেলায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী পাঁচ দিন। উত্তরবঙ্গের নীচের জেলাগুলোর তাপমাত্রার সামান্য কমবে।

West Bengal Weather Update : কুয়াশায় মোড়া শহর, শীতের অপেক্ষায় হা-পিত্যেশ
কোন জেলায় কত তাপমাত্রা পারদ?

আসানসোল- ১৩ ডিগ্রি সেলসিয়াস
বহরমপুর- ১৩ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া- ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস
বিষ্ণুপুর- ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান- ১২.৮ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার- ১৭ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার- ১৭ ডিগ্রি সেলসিয়াস
দিঘা- ১৬.২ ডিগ্রি সেলসিয়াস
জলপাইগুড়ি- ১৩.২ ডিগ্রি সেলসিয়াস
কালিম্পং- ১১.৮ ডিগ্রি সেলসিয়াস
দমদম- ১৬ ডিগ্রি সেলসিয়াস
সল্টলেক- ১৭ ডিগ্রি সেলসিয়াস
হাওড়া- ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগর- ১৩ ডিগ্রি সেলসিয়াস
মালদা- ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস
শিলিগুড়ি- ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস
মেদিনীপুর- ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন- ১০.৮ ডিগ্রি সেলসিয়াস
সুন্দরবন- ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *