হাঁসখালির ধর্ষণ ও খুন হওয়া তরুণীর পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দিল স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি।

হাইলাইটস
- হাঁসখালির ধর্ষণ ও খুন হওয়া তরুণীর পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দিল স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি।
- আদালতকে এই তথ্য না-দেওয়া এবং বহু আগের নির্দেশ কার্যকর না হওয়ায় এদিনও অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
- প্রধান বিচারপতির বক্তব্য, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না, সেই ব্যাপারে কোনও পক্ষই আদালতকে আগে ঠিক তথ্য জানাতে পারেনি।
এদিন আদালত ক্ষতিপূরণের মামলাটি নিস্পত্তি করে দেয়। তবে হাঁসখালির ধর্ষণ ও খুনের অভিযোগে পৃথক মামলায় এক কোটি টাকা পরিবারটিকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করা হয়েছে। আদালত সেই মামলাটি ৩০ জানুয়ারি শুনানির জন্য রেখেছে। পাঁচ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশ অনেক আগে দেওয়া সত্ত্বেও তা কার্যকর না হওয়ায় সোমবার ব্যাপক ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারপরে এদিনই সেই টাকা দেওয়ার কথা আদালতে জানায় এসএলএসএ।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
