সিগন্যাল রেড! চিকিৎসকের গাড়িতে ধাক্কা মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ির… SPG car hits another car in Red road


অয়ন ঘোষাল: রাত পোহালেই শহরে মোদী। কলকাতায় এক চিকিৎসকের গাড়িতে ধাক্কা মারল প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা একটি গাড়ি। দুর্ঘটনা ঘটল রেড রোডে, ইডেনের সামনে।

পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন দেড়টা। এদিন দুপুরে শহরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে হাওড়ায় যাচ্ছিলেন চিকিৎসক বি ধানুকা। ইডেন গার্ডেনের সামনে সিগন্যালে দাঁড়িয়ে ছিল তাঁর গাড়িটি। আচমকাই সেই গাড়িকে ধাক্কা মারে এসপিজি-র একটি গাড়ি। এতটাই জোরে ধাক্কা লাগে যে, গাড়ির ভিতরে বসে তীব্র ঝাঁকুনি টের পান ওই চিকিৎসক। প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমেও পড়েন তিনি। 

এদিকে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিস আধিকারিকরাও। এসপিজি-র গাড়িটি যাঁরা ছিলেন, ওই চিকিৎসকের কাছে তাঁরা ক্ষমা চান। জানান, গাড়ির ব্রেক ফেল করাতেই এই দুর্ঘটনা। এরপর নিজের গন্তব্যের উদ্দেশ্য়ে রওনা দেন চিকিৎসক ধানুকা। থানায় এখনও পর্যন্ত অভিযোগ দায়ের করেননি তিনি।

আরও পড়ুন: অরিজিৎ ‘গেরুয়া’ গেয়েছিলেন ১৫ তারিখ, অনুষ্ঠান বাতিল হয় ৮ ডিসেম্বর! তবু বিতর্ক?

বাংলাতেও এবার চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। আগামীকাল, শুক্রবার এই অত্যাধুনিক ট্রেনের উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তারাতলা থেকে জোকা পর্যন্ত মেট্রো পরিষেবাও সূচনা করবেন তিনি। সঙ্গে থাকছে আরও বেশ কয়েকটি কর্মসূচি। কলকাতার এখন প্রধানমন্ত্রীর নিরাপত্তার মহড়া দিচ্ছে এসপিজি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *