স্থানীয় সূত্রে খবর, একটি পিকনিক করাকে কেন্দ্র করে করে বচসা বাধে কিছু যুবকের। থানায় অভিযোগ জানালে গভীর রাতে বাড়িতে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, এছাড়াও ভাঙচুর চালিয়ে তাঁতঘরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনা শান্তিপুর (Santipur) ফুলিয়ার (Fuliya) মঠপাড়া এলাকার। ওই এলাকার বাসিন্দা, লিলু পাল অভিযোগ করেন গত রবিবার রাতে এলাকায় পিকনিক করাকে কেন্দ্র করে তাঁর ছেলের সঙ্গে বচসা হয় প্রতিবেশী বেশ কিছু যুবকদের। পরের দিন লিলু পালকে রাস্তায় ধরে এলাকারই বেশকিছু যুবক কোনও কথা না বলেই বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিলু পাল। থানায় অভিযোগ করাতে ছেলে কৃষ্ণ পালকেও বেধড়ক মারধর করে ওই যুবকেরা। এই ঘটনায় আবারও শান্তিপুর থানায় (Santipur Police Station) লিখিত অভিযোগ করে আক্রান্ত কৃষ্ণ পাল।
অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে লিলু পালের গোটা পরিবার ঘুমন্ত অবস্থায় থাকায় তাঁদের বাড়িতে চড়াও হয় প্রতিবেশী একদল দুষ্কৃতী। এরপর বাড়ির তাঁত ঘরে ভাঙচুর চালানো শুরু করে। এমনকি আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁত ঘরে বলে অভিযোগ। পুড়ে ছারখার হয়ে যায় বেশ কয়েকটি তাঁত। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। বুধবার সকালে শান্তিপুর থানার পুলিশ (Santipur Police Station) ঘটনাস্থলে গিয়ে ঘটনা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করে।
যদিও পরিবারের দাবি, প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাঁদের। পরিবারের এও দাবি এখন পুলিশ যদি দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেয় তাহলে প্রাণ সংশয়ে ভুগছেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানান, এখন এটাই দেখার একই পরিবারের সঙ্গে বারেবার ঘটে যাওয়া ঘটনা নিয়ে পুলিশ কি করা পদক্ষেপ নেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার কিছু মস্তান ছেলে একটি পরিবারকে বারবার হেনস্থা করছে, মারধর করছে, এর পরেও পুলিশ কোনও যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এলাকার অন্যান্য বাসিন্দারাও আতঙ্কে রয়েছেন বলে জানানো হয়। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে শান্তিপুর থানার পুলিশ (Santipur Police Station)।
