হাসপাতালে মৃতদের দেহ সরকারি খরচে বাড়ি পৌঁছে দেওয়ার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন জয়কৃষ্ণ দেওয়ান।

হাইলাইটস
- হাসপাতালে মৃতদের দেহ সরকারি খরচে বাড়ি পৌঁছে দেওয়ার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন জয়কৃষ্ণ দেওয়ান।
- সোমবার দুপুরে জলপাইগুড়ির জেলাশাসকের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠি তাঁর কাছে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি।
- তিনি বলেন, ‘হাসপাতালের কর্মীদের কাছে গিয়ে পা ধরেছিলাম। কেউ সাহায্য করেনি।
এদিন জেলাশাসকের সঙ্গে দেখা করার পর জয়কৃষ্ণ বলেন, ‘হাসপাতালে দালালচক্রের শিকার যাতে কেউ না-হন সেই কারণে সরকারি খরচে সমস্ত মৃতদেহ পরিবারের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে চিঠি পাঠালাম। হাসপাতালে এসে দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি যাতে আর কাউকে হতে না হয়, সেজন্য এই চিঠি।’ সেদিনে ঘটনার কথা মনে করে এদিনও কাঁদতে থাকেন বৃদ্ধ। তিনি বলেন, ‘হাসপাতালের কর্মীদের কাছে গিয়ে পা ধরেছিলাম। কেউ সাহায্য করেনি।
তবে ওয়ার্ড থেকে তাঁরা স্ত্রীর দেহ লিফটে করে নীচে নামিয়ে আমাকে সাহায্য করেছিলেন।’ জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, ‘জয়কৃষ্ণ দেওয়ানের আবেদনপত্র পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।’ আজ মঙ্গলবার অ্যাম্বুল্যান্স ও শববাহী গাড়িগুলির কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণের জন্য বৈঠক ডেকেছে প্রশাসন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
