TMC Leader Murder: ঘরে ঢুকে এলোপাথারি কুপিয়ে তৃণমূল কর্মীকে খুন, মুর্শিদাবাদে চাঞ্চল্য – murshidabad tmc leader allegedly murder police starts investigation to find the culprit


WB Panchayat Election 2023 পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মুর্শিদাবাদে চাঞ্চল্য। বাড়িতে ঢুকে এলোপাথারি কুপিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদে (Murshidabad News)। ঘটনাটি ঘটেছে জেলার হরিহরপাড়া এলাকায়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কংগ্রেসের দিকে (West Bengal Local News)।

জানা গিয়েছে, নিহত তৃণমূল কর্মীর নাম এশাদুল মণ্ডল। স্থানীয় তৃণমূল সভাপতি জানিয়েছেন, এশাদুল জেলা তৃণমূলের বহুদিনের একনিষ্ঠ কর্মী। রাজনৈতিক কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ, কয়েকমাস আগেও এশাদুলের ছেলেকেও ব্যাপক মারধর করে কংগ্রেসের কয়েকজন কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয় সে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায় এশাদুল। সেই অভিযোগও তাঁর খুনের কারণ বলে মনে করা হচ্ছে। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে পুলিশের খাতায় করা সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। লাগাতার দেওয়া হচ্ছিল হুমকি। সেই কারণেই এই খুন বলে দাবি।

TMC Leader Murder: ডিজে বাজানোর প্রতিবাদ, খোদ তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে হরিহারপাড়া থানার মালোপাড়া অঞ্চলে এশাদুল মণ্ডলের বাড়িতে চড়াও হয়ে বেশ কয়েকজন দুষ্কৃতী। দরজা ধাক্কা দিতে থাকে তারা। দরজা না খুললে, দরজা ভেঙে ঢুকে তারা এলোপাথাড়িভাবে কোপাতে থাকে এশাদুল মণ্ডলকে। রক্তাক্ত অবস্থায় তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসার আগেই তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালে কর্তব্যরত ডাক্তারেরা।

Birbhum News: তৃণমূলের IT সেলের কর্মীর রহস্যমৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে

জানা গিয়েছে, পঞ্চায়েতের টেন্ডার পাওয়া নিয়ে বিবাদের সূত্রপাত। সেই নিয়েই বছর দেড়েক আগে এশাদুলের ছেলেকে আক্রমণ করা হয়। মৃত এশাদুল মণ্ডলের স্ত্রী জাহানারা বিবির দাবি, দুষ্কৃতীরা আগে কংগ্রেসের থাকলেও এখন বর্তমানে তারা নতুন করে তৃণমূলে যোগদান করেছে। এলাকায় আগেও এই দুষ্কৃতী কর্ম করেছে বলে অভিযোগ করেন তিনি। আইনি পথে ন্যায্য বিচার চাইছে মৃতের পরিবার । ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্তে নেমেছে হরিহরপাড়া থানা পুলিশ।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *