দেহদান করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এক অনুষ্ঠানে জানালেন তিনি।

হাইলাইটস
- কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম ভারতীয় হিসেবে শব-ব্যবচ্ছেদ করেছিলেন মধুসূদন গুপ্ত।
- রাজ্যে ওই দিনটিকে স্বাস্থ্য-শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।
- কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, দেহদান করবেন তিনি।
এ দিন গণদর্পণের অন্যতম সম্পাদক শ্যামলের লেখা ‘মৃত্যুই শেষ কথা নয়’ বইয়ের আবরণ উন্মোচিত হয়। তাতে দেহদান আন্দোলনে আমজনতাকে সচেতন করার বার্তা থাকলেও অনুষ্ঠানে বিকাশের গলায় শোনা যায় আক্ষেপের সুর। নবীন প্রজন্ম এখনও সে ভাবে দেহদান আন্দোলনের শরিক না-হওয়ায় তিনি অল্পবয়সিদের আহ্বান জানান। একই সুর শোনা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গলাতেও। সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি জানান, অচিরেই সবান্ধব এই সংগঠনের অফিসে দেহদানের অঙ্গীকারপত্রে সই করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, সংগঠনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তথা প্রাক্তন ক্রিকেটার উৎপল চট্টোপাধ্যায় প্রমুখ। একই মঞ্চে সিপিএম নেতা বিকাশের সঙ্গে তাঁর উপস্থিতির বিষয়টি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘এর মধ্যে রাজনীতি খোঁজা অর্থহীন।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
