Mid Day Meal : মিড ডে মিলে সাপ! তড়িঘড়ি বৈঠকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান – mid day meal food snake found district chairman of primary education council calls urgent meeting


মিড ডে মিলে সাপের অভিযোগের পরই নড়েচড়ে বসল প্রাথমিক শিক্ষা সংসদ।

 

Birbhum News
তড়িঘড়ি বৈঠকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান

হাইলাইটস

  • মিড ডে মিলে একের পর এক অভিযোগ।
  • বীরভূমে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সক্রিয়।
  • বৈঠকে বসল শিক্ষা সংসদ।
Birbhum News : মিড ডে মিলে (Mid Day Meal) সাপ কান্ডের পরেই নড়েচড়ে বসল বীরভূম (Birbhum) জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। স্কুলে শিক্ষক,অভিভাবক ও রাঁধুনিদের সঙ্গে বৈঠক করেন বীরভূম (Birbhum) জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। এছাড়াও একটি প্রাথমিক বিদ্যালয়ে (Primary School) ওই স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে বসে তিনি একসঙ্গে মিড ডে মিলের খাবারও খান। এই বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য, “এর আগেও আমি যখন কোনও স্কুলে মিড ডে মিলের খাবার পরিদর্শনে গিয়েছি তখন ছাত্রছাত্রীদের সঙ্গে বসে খাবার খেয়েছি । আজও আমি যখন সিউড়ির একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যাই তখন দেখি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল খেতে বসেছে। তখন তাঁদের সঙ্গে বসে আমিও খাবার খেয়ে দেখি। খেয়ে যা বুঝলাম তাতে খাবার যথেষ্ট মানসম্পন্ন ও পুষ্টিকর ছিল”।

Mid Day Meal : মিড-ডে মিলের ডালে ভাসছে সাপ! খাবার খেয়ে অসুস্থ পডুয়ারা! ময়ূরেশ্বরে চরম উত্তেজনা
প্রসঙ্গত, আজ স্কুলের শিক্ষক,অভিভাবক এবং মিড ডে মিলের রাঁধুনিদের সঙ্গে সিউড়িতে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক মিটিংয়ে বসেন। মিড ডে মিলে সাপ কান্ডে শিক্ষক ও রাঁধুনিদের নজরদারির অভাব ছিল বলেই দাবি করেছেন সব পক্ষ। ওই স্কুলের প্রধান শিক্ষকও সেকথা স্বীকার করেছেন। অভিভাবকদের একাংশ অবশ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলি করে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে, সোমবার ওই স্কুলে রান্নার দায়িত্বে থাকা চামেলি বাগদি জানিয়েছেন, তিনি আর রান্না করবেন না। দায়িত্ব থেকে অব্যাহতি চান তিনি। এদিকে, চেয়ারম্যান প্রলয় নায়েক জানিয়েছেন, “সব পক্ষের কথা শোনা হয়েছে। দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে “।

Mid Day Meal : মিড-ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ, শিক্ষকদের ঘিরে বিক্ষোভ
উল্লেখ্য, সোমবার ময়ুরেশ্বরের (Mayureshwar) মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে (Primary School) মিড ডে মিল বিতরণের কাজ চলছিল। তখনই ডালের বালতিতে পাওয়া যায় একটি গোটা মৃত সাপ। সঙ্গে সঙ্গে খাবার বিতরণ বন্ধ করে দেওয়া হয়। ততক্ষণে ২৪ জন ছাত্রছাত্রী খাবার খেয়ে ফেলেছে। তাদের অনেকে খাবারে সাপ পাওয়া গিয়েছে শুনে বমি করে ফেলে। এছাড়াও সংজ্ঞা হারায় অনেকেই। ২৪ জন পড়ুয়া অসুস্থ হয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। গোটা গ্রামে রটে যায় মিড ডে মিলের খাবারে সাপ পাওয়া গিয়েছে। সেই কথা শুনে স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। এই ঘটনায় স্কুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ ছিল, মিড ডে মিল রান্নায় অবহেলা করেন শিক্ষকরা। যার জেরেই খাবারে সাপ পড়লেও কেউ টের পাননি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *