Kunal Ghosh : ফের পাঁশকুড়ায় বিক্ষোভের মুখে কুণাল, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল? – panskura local people showed protest infront of kunal ghosh in didir suraksha kawach campaign


Purba Medinipur : পাঁশকুড়ার (Panskura) মঙ্গলদাঁড়ি থেকে ডুবাপুল ২ কিমি ও রাতুলিয়া থেকে আড়ং ৫ কিলোমিটার রাস্তা। দুটি রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বই। গতকাল এবং আজ, বৃহস্পতিবার দু’দিনই সেই বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ঘটনাটি থেকে বেরিয়ে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের আভাসও। বিক্ষোভের জেরে কর্মসূচি ছেড়ে কলকাতায় ফিরে যান কুণাল (Kunal Ghosh)। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাফাই, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থাকার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দলবদল করার কারণেই পরবর্তী জটিলতায় আটকে রয়েছে রাস্তার কাজ। বুধবার দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) কর্মসূচিতে যোগদান করার সময়ই পাঁশকুড়ার ধনঞ্জয়পুর গ্রামে রাস্তা নিয়ে একপ্রস্থ বিক্ষোভের মুখে পড়তে হয় কুণাল ঘোষকে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ-বিক্ষোভে মলম লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন কুণাল।

Kunal Ghosh : পাঁশকুড়ায় ‘দিদির সুরক্ষা কবচ’-র প্রচার, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কুণাল
বৃহস্পতিবার ফের সকালে চা চক্রে যোগ দিতে গিয়ে রাস্তা নিয়ে একভাবে স্থানীয় লোকজন ও দলের কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন কুণাল। এদিন সকালে পাঁশকুড়াতে স্থানীয় হনুমান মন্দিরে পুজো দিয়ে দলীয় কার্যালয়ে চা চক্রে যোগ দেওয়ার কথা ছিল কুণাল ঘোষের। কিন্তু সকালে রাস্তা নিয়ে বিক্ষোভের মুখে পড়ে পূর্বনির্ধারিত কর্মসূচীতে যোগ না দিয়ে কলকাতা ফিরে যান তিনি। রাস্তা নিয়ে বিক্ষুব্ধ TMC নেতা মুসলেম আলি বলেন, “রাস্তা সংস্কারের বিষয়ে রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। এর আগে রাস্তা সংস্কারের জন্যে স্থানীয় নেতৃত্বদের বহুবার জানিয়েও কোনও লাভ না হওয়ায় রাজ্য নেতৃত্বকে হাতের কাছে পেয়ে অভিযোগ জানিয়েছি। ” তবে উল্টো সুর স্থানীয় তৃণমূল নেতৃত্বের গলায়। এই প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, “কোনও কোনও নেতা নিজেদের হাইলাইট পাওয়ার জন্যে রাজ্য নেতৃত্বের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী যখন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন, তখন রাস্তার কাজের উদ্যোগ নেওয়া হয়েছিল।

Didir Suraksha Kavach : পাখির চোখে পূর্ব মেদিনীপুর, ‘দিদির সুরক্ষা কবচ’ শুরু জেলা তৃণমূল নেতৃত্বের
কয়েকটি রাস্তার কাজও শুরু হয়। কিন্তু উনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর আইনি জটিলতার কারণে রাস্তার কাজ আটকে রয়েছে। রাস্তা সংস্কার নিয়ে তৃণমূলের অন্দরেই দড়ি টানাটানির মাঝে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , “একজন জেলখাটা আসামী প্রচারে এলে যা হওয়ার তাই হয়েছে। মানুষতো ক্ষোভ-বিক্ষোভ দেখাবে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন নয়। এখম মুশল পর্ব চলছে তৃণমূলে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *