প্রয়াত সুশান্তের ‘কাছের বন্ধু’, দুঃসংবাদ জানালেন অভিনেতার দিদি


Sushant Singh Rajput, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুশান্তের মৃত্যুর পর খবরের শিরোনামে উঠে এসেছিল তাঁর কাছের বন্ধুর কথা। সুশান্তকে না দেখতে পেয়ে দরজার কাছেই ঘুরে বেড়াচ্ছিল সে। এরই মাঝে কেটে গেছে তিন বছর। অবশেষে দুঃসংবাদ শোনালেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং। সুশান্তের মৃত্যুর তিন বছর পর চলে গেল অভিনেতার ‘সবচেয়ে কাছের বন্ধু’, তাঁর প্রিয় পোষ্য ফাজ। ফাজের চলে যাওয়া তাঁদের কাছে পরিবারের সদস্যের চলে যাওয়ার সমান, বলেই দাবি করেন অভিনেতার দিদি।

আরও পড়ুন- Haami 2: ‘হামি ২’-র ২৫দিন সেলিব্রেশন, দর্শকের অনুরোধে আসছে ‘হামি ৩’?

প্রিয়াঙ্কা সিং ফাজের সঙ্গে একটি সুশান্তের ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ফাজ এবার তুমি তোমার বন্ধুর সঙ্গে স্বর্গেই দেখা করো। তোমার পিছনেই আসছি। ততদিন… ভাঙা হৃদয় নিয়েই বাঁচতে হবে।’ সুশান্তের সঙ্গে ফাজের একটি পুরনো ছবি পোস্টের পাশাপাশি নিজের সঙ্গেও প্রিয় পোষ্যের একটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। এই ছবি পোস্ট করা মাত্রই সুশান্তের ফ্যানেরা সেখানে কমেন্ট করতে শুরু করেছেন। ইতমধ্যেই ভাইরাল সেই ছবি।

আরও পড়ুন- Dev | Mithun Chakraborty: ‘কাউকে ছোট করে প্রজাপতিকে বড় বানাতে চাই না’, বিতর্কের জবাব দিলেন দেব

ফাজের চলে যাওয়ায় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন কমেন্ট বক্সে। সমবেদনা জানিয়েছেন সুশান্তের ফ্যানেরা। এক ফ্যান লেখেন, ‘আমি খুবই দুঃখিত দিদি। এটা সত্যিই হৃদয় বিদারক খবর। তোমার পরিবারের জন্য ভালোবাসা রইল। এবার দুই বন্ধুর স্বর্গে দেখা হবে। আমি জানি যে, পোষ্য কুকুর সারাজীবন বাঁচে না, বিশেষত তাঁর মালিক চলে যাওয়ার পর।’ অন্য এক ফ্যান লেখেন, ‘আমি বলে বোঝাতে পারব না, যে আমি কতটা বিধ্বস্ত। এই খবরটায় ফের আমার মন কয়েক টুকরোয় ভেঙে গেল। সুশান্তের সম্পর্কিত সবাই আমার হৃদয়ের কাছাকাছি থাকে। ফাজের এভাবে চলে যাওয়া দুঃখজনক।’

ফাজকে ট্রিবিউট জানাতে সুশান্তের অনেক ফ্যানই তাঁর পুরনো ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রায়শই ফাজকে সঙ্গে নিয়ে ছবি ও ভিডিয়ো পোস্ট করতেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের চলে যাওয়ার পর ফাজ যে তাঁকে মিস করত তা তার অ্যাক্টিভিটি দেখেই বোঝা যেত। এবার ফাজের চলে যাওয়ায় মন খারাপ সুশান্তের পরিবারের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *