অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের এনগেজমেন্ট পার্টিতে বসেছিল চাঁদের হাট। বহুদিন পর এমন কোনও অনুষ্ঠানে জুটিতে ধরা দিলেন দীপিকা পাডুকোন এবং রণবীর কাপুর। খাঁটি ট্র্যাডিশনাল লুকে জাস্ট রাভিশিং লাগছিল দীপিকাকে (Deepika Padukone)। তবে এদিন টুইনিং করলেন না দীপিকা-রণবীর। রেড কার্পেটে দীপিকা এসে দাঁড়াতেই ফটোগ্রাফারদের বে থেকে উঠল পাঠানের রব। কী করলেন তা শুনে দীপিকা?
