বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কেএল রাহুল (KL Rahul) এবং আথিয়া শেঠি (Athiya Shetty)। ২৩ জানুয়ারি তাঁরা বিয়ে সারতে চলেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি। খান্ডালায় সুনিল শেঠির ফার্ম হাউসেই বিয়ে হতে চলেছে রাহুল-আথিয়ার। সাজিয়ে তোলা হচ্ছে ফার্ম হাউজ। জানা গিয়েছে তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান।
