Netaji Jayanti 2023: ২৩ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস! নেতাজিকে ভুলতে বসেছে বাঙালি? – how west bengal remembering 23 january netaji subhas chandra bose birth anniversary here is the details


Netaji Birth Anniversary কোনও রূপকথা বা সিলভার ক্রিন নয়, বাঙালির বাস্তবের হিরো তিনি। বাঙালির বিপ্লব, বাঙালির তথা ভারতের স্বদেশী আন্দোলনের তিনি মুখ। আজকের ভারতেও পারফেক্ট দেশনেতার সংজ্ঞা নেতাজি সুভাষ চন্দ্র বসু (Subhas Chandra Bose)। তিনি শুধু একজন বিপ্লবী নন, তিনি বাঙালির উজ্জ্বল ইতিহাস। বিশ্বের কা ভারতের দৃপ্ততার এক উজ্জল প্রতীক। কিন্তু সময়ের চোরাস্রোতে দেশনায়কের স্মৃতিতে জমেছে পলি। বাঙালির গর্বকে ভুলতে বসেছে খোদ বাঙালি।

Netaji Jayanti 2023: ‘রাষ্ট্রপতি’ নেতাজিকে প্রধানমন্ত্রী ঘোষণার দাবি! কুণালের টুইটে ‘মর্যাদাহানি’ দেখছে ফব

নেতাজিকে আজ কতটা ভালো চেনে বাঙালি, এই সময় ডিজিটালের অন্ততর্দন্তে যে রিপোর্ট উঠে এল তা মোটেও সুখকর নয়। ২৩ জানুয়ারি কেন পালিত হওয়ায় উত্তর এল, প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয় এই দিনটি। কেউ আবার ভুলে গিয়েছেন, দেশনায়কের জন্মস্থান। কারও স্মৃতি মলিন নেতাজি সুভাষ চন্দ্রের জীবনী। কেউ আবার বদলে ফেললেন তাঁর কৃতিত্ব। নেতাজিকে দেশনায়কের আখ্যা কে দিয়েছিলেন এই প্রশ্নের উত্তরে সদ্য স্কুল পাশ পড়ুয়ারা কেউ বললেন, নেতাজি সুভাষ চন্দ্রকে দেশনায়ক তকমা দিয়েছিলেন মহাত্মা গান্ধী তো কারও মনেই এল না রবীন্দ্রনাথ ঠাকুর। নেতাজি সুভাষ চন্দ্রের রক্তে তুফান তোলা উক্তিগুলো নবপ্রজন্মের প্রাণে আর পৌঁছয় না। অনেক কলেজ পড়ুয়ায় স্মৃতি তাই রয়ে গিয়েছে নেতাজির ‘দিল্লি চলো’ স্লোগানটুকুই।

Netaji Birthday 2023 : ‘নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক’, দাবি তৃণমূলের

২৩ জানুয়ারি, নেতাজি জয়ন্তী (Netaji Birth Anniversay)। প্রতিবছর আসে, প্রতিবছর নিঃশ্চুপে চলেও যায়। মঞ্চে রাজনৈতিক নেতাদের নেতাজি আবেগ নিয়ে দড়ি টানাটানি ছাড়া ২৩ জানুয়ারি অধিকাংশ বাঙালির কাছে সরকারি ছুটির দিন। দুপুরে মাংস ভাত খেয়ে জমিয়ে ঘুম কিংবা ইকো টু নিক্কোপার্কে ভিড় জমানোর আরও একটি দিন হয়ে দাঁড়িয়েছে। তবু এদিন দিনভর জেলায় জেলায় পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিবস। কোথাও নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপনে চলল চুড়ান্ত এক প্রতিযোগিতা কোথাও আবার আবক্ষ মূর্তি প্রতিস্থাপন। নেতাজি মূর্তিতে কে আগে মালা দেবে সেই নিয়ে দুই দলের সংঘর্ষ, একই দলের দুই গোষ্ঠীর মধ্যে রেষারেষির খবরই জায়গা করে নিল সংবাদ শিরোনামে। কেটে গেল আরও এক নেতাজি জয়ন্তী। আগামী বছরের জানুয়ারি মাস আসার আগে আবারও সময়ের চাদর মুড়ে বিস্মৃতির অতলে আশ্রয় নেবেন নেতাজি সুভাষ চন্দ্র বোস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *