স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার সকালে বাড়ির উঠান পরিষ্কার করছিলেন ফুলসরা। মায়ের আঁচল ধরে মায়ের সঙ্গে কথা বলছিল নাবালক ছেলে। বস্তার মধ্যে যে বোমা থাকতে পারে বুঝতে পারেননি তিনি। নোংরা পরিষ্কারের জন্য বস্তা সরাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে (Jangipur Divisional Hospital) নিয়ে যায়। ফুলসরা বিবির নাক ও হাতে, নাবালকের মাথায় লেগেছে আগাত লেগেছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, ধৃত মতিফুল শেখের তিনটি বিয়ে। দ্বিতীয় পক্ষের স্ত্রী ফুলসরা বিবি। তৃতীয়বার বিয়ে করার পর থেকে ফুলসরার সঙ্গে অশান্তি লেগেই থাকত। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দ্বিতীয় স্ত্রীকে ভয় দেখানোর জন্য স্বামী বোমাটি রেখেছিল। প্রতিবেশী আমির হোসেন বলেন, “সকালে ফুলসরা বিবির বাড়ি থেকে বিকট আওয়াজ শুনতে পাই। আমরা তড়িঘড়ি বাড়িতে গিয়ে দেখি উঠানে ফুলসরা ও তাঁর ছেলে আহত অবস্থায় পড়ে রয়েছে। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।” আহত ফুলসরা বিবি বলেন, “খুব আতঙ্কে রয়েছি। স্বমী যে আমাকে মারার প্ল্যান করেছিল এই ঘটনা তেকে পরিষ্কার পুলিশ স্বামীর কঠোর শাস্তির ব্যবস্থা করুক।”
