Abhishek Banerjee : ‘দিদির কথা শেষ কথা…’, আবাস যোজনা বাড়ি প্রত্যাখ্যানের কারণ জানালেন অভিজিৎ-মঞ্জু – paschim medinipur trinamool congress worker couple opens mouth after abhishek banerjee meeting


দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলির প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্যদের বিরুদ্দে দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকী আইন বহির্ভূতভাবে টাকা আত্মসাৎ ও যোগ্য না হওয়া সত্ত্বে আবাস তালিকায় নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। দলের সকল পঞ্চায়েত সদস্যই যে দুনীর্তিগ্রস্থ নন, তা তুলে ধরনে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের জনসভায় গোলাড়ের ব্লক তৃণমূল সভাপতি অভিজিৎ দলবেরা ও তাঁর স্ত্রী তথা স্থানীয় পঞ্চায়েতে সদস্য মঞ্জু দলবেরাকে মঞ্চে ডেকে নিয়েছিলেন অভিষেক। তিনি জানিয়েছিল, ভঙ্গুর বাড়ি হওয়া সত্ত্বে আবাস যোজনার সুবিধা নেননি দল অন্তপ্রাণ এই দম্পতি। সাধারণ মানুষ যাতে তাদের দিকে আঙুল তুলতে না পারেন, তাই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

Abhishek Banerjee : পঞ্চায়েত ভোটে তৃণমূলের মুখ কারা? বড় ঘোষণা অভিষেকের
অভিষেকের সভা শেষের পরই এই নিয়ে মুখ খোলেন অভিজিৎ ও মঞ্জু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বলেন, ‘আমার মাটির বাড়ি। দিদি বলেছেন, যে অনেক জায়গায় দুর্নীতি হচ্ছে। সেই কারণে আমার বাড়ি নিইনি। সাধারণ মানুষ বাড়ি পাক। যাদের প্রয়োজন তাঁরা পাক। আমাদের বিষয়টি পর দেখব। যদি নিজেরা খেটে বাড়ি তৈরি করতে পারি দেখব। আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে খুশি। উনি বলেছেন আমাদের বাড়ির ব্যবস্থা করেন দেবেন।’ অভিজিতের স্ত্রী তথা গোলাড়ের পঞ্চায়েত সমিতির সদস্য মঞ্জু দলবেরা বলেন, ‘আমাদের কাছে দিদির কথাই শেষ কথা। আমার দিদির লোক। দিদি বলেই দিয়েঠছিলেন আবাসের ঘর পঞ্চায়েত সমিতির সদস্যরা আগে নেবে না। দিদিকে যে একের পর এক দুর্নীতিতে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমার তাঁর থেকে ওনাকে মুক্ত করতে চাই। সেই কারণে আমরা বাড়ি নিইনি। যেভাবে আছি আমাদের চলে যাবে। কষ্ট করে বাড়ি করতে পারলে করব। যাদের আগে প্রয়োজন তাদের আগে দেওয়া হোক।’ অভিষেক তাঁকে স্টেজে ডেকে যে সম্মান দিয়েছেন তাতে খুশি মঞ্জু। তিনি বলেন, ‘ভীষণ খুশি হয়েছি। আমি খুবই গর্বিত বোধ করেছি মঞ্চে উঠে। দাদা আমাদের আশীর্বাদ করেছেন। দল আমার বাড়ি তৈরি করার কথা বলেছেন শুনে খুব ভালো লাগছে।’

Abhishek Banerjee: ‘হোসিনউদ্দিনরাই ভবিষ্যৎ, করে কম্মে খাওয়ার দিন শেষ’, সততার স্বীকৃতি অভিষেকের
উল্লেখ্য, আগামী পঞ্চায়েত ও দলের প্রার্থী বাছাই নিয়ে এদিন গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অভিষেক। আগামী দিনে কোন ধরনের মানুষদের প্রার্থী করার কথা ভাবছে তৃণমূল এদিনের সভা থেকে তা স্পষ্ট করেন অভিষেক। হসিমউদ্দিন নামে স্থানীয় একব্যক্তিকে মঞ্চে ডেকে শীর্ষ তৃণমূল নেতা বলেন, ‘শেখ হসিনউদ্দিন নামে এই ব্যক্তি আবাস যোজনার তালিকায় নাম থাকার পরও বাড়ি নেননি। প্রধানকে বলে নাম কাটিয়ে এসেছেন। বাড়ি তৈরির জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হলে তিনি মেয়ের বিয়ে দিতে পারবেন না। তালিকায় নাম তোলার জন্য তাঁকে স্থানীয় পঞ্চায়েতে কোনও টাকা দিতে হয়নি। আগামী দিনে হসিনউদ্দিনের মতো মানুষরাই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের মুখ হবেন। এই ধরনের মানুষকেই দল স্বীকৃতি দেবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *