Banipur Lok Utsav 2023 : বানীপুর লোক উৎসবে বাংলার ঐতিহ্যময় পটচিত্রের পসরা, ভিড় সাধারন মানুষের – banipur lok utsav 2023 patachitra artists came for their profits


North 24 Parganas News : হারিয়ে যেতে বসেছে বাংলার পুরনো পটচিত্র (Patachitra)। আর সেই পটচিত্রকে (Patachitra) বাঁচিয়ে রাখতেই, শিল্পীরা অভিনব পন্থা অবলম্বন করেছেন। আর তাতেই যেমন বেঁচে থাকছে শিল্প, পাশাপাশি চলছে সংসারও। এরকমই পটশিল্পীদের দেখা মিলল বাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলা বানীপুরে (Banipur Lok Utsav)। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা থেকে আসা পটশিল্পীরা জানালেন, সংস্কৃত ‘পট’ শব্দের অর্থ হল কাপড়, আর ‘চিত্র’ মানে ছবি। অর্থাৎ পটচিত্র বলতে কাপড়ের উপর অঙ্কিত চিত্রকে বোঝানো হয়। এই চিত্রগুলি অঙ্কন করার জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রং ব্যবহার করা হয়ে থাকে।

Banipur Lok Utsav 2023 : বাংলার দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব, বানীপুর মেলায় গিয়েছেন কখনও?
যেমন, গাছের সিম দিয়ে সবুজ রং, ভুসোকালি দিয়ে কালো রং, অপরাজিতা ফুল দিয়ে নীল রং, সেগুন গাছের পাতা দিয়ে মেরুন রং, পান-সুপারি চুন দিয়ে লাল রং, পুঁই ফল দিয়ে গোলাপি রং, কাঁচা হলুদ দিয়ে হলুদ রং, পুকুর খনন করে মাটি বের করে তা দিয়ে সাদা রং ইত্যাদি তৈরি করা হয়। সাধারণত এই সমস্ত প্রাকৃতিক রং দিয়ে পট চিত্রের পাশাপাশি ছাতা, হাতপাখা, হ্যান্ডব্যাগ, মোড়া, লন্ঠন, কেটলি নানা জিনিস আঁকা হয়। তবে বর্তমানে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে, শাড়ি, সালোয়ার কামিজ, টি শার্টেও ফেব্রিক রং ব্যবহার করে পট চিত্র তৈরি করছেন শিল্পীরা। আর এভাবেই পটচিত্রের মাধ্যমে তৈরি নানা জিনিসের সম্ভার নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মেলায় পৌঁছে যান তারা।

Banipur Lok Utsav : সেলফি তোলায় পটু? পুরস্কার নিতে ঘুরে আসুন বানীপুর মেলায়
করোনাকালীন পরিস্থিতিতে কঠিন অবস্থা তৈরি হলেও বর্তমানে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এই শিল্পীরা। এদিন বানীপুর মেলায় (Banipur Lok Utsav) পটচিত্র শিল্পীদের স্টলে রীতিমতো ভিড় দেখা গেল সাধারণ মানুষদের। নিজেদের পছন্দের মত পটচিত্রের জিনিসপত্র কিনছেন মেলায় ঘুরতে আসা মানুষ আর এভাবেই বেঁচে থাকছে বাংলার পটচিত্র। হাসি ফুটছে শিল্পীদের মুখে। এই বিষয়ে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা থেকে আসা এক পটশিল্পী জানালেন, “বিগত ২ বছর ধরে ব্যবসা অনেক মার খেয়েছে। কোনও জায়গাতেই সেরকম ভাবে মেলা বসেনি। তাই অনেক পট শিল্পীই বিকল্প রোজগারের দিকে পা বাড়িয়েছিলেন। ২০২২ সাল থেকে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। আবার সেইসব শিল্পীরা এই ব্যবসায় ফিরে আসছেন। মেলাও বসছে আগের মতন। পটশিল্প আস্তে আস্তে তার পুরনো চেহারা ফিরে পাচ্ছে। খুবই ভালো লাগছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *