Kuntal Ghosh : কুন্তল কি সোমবারেই সিবিআইয়ের হাতে? বড় কিছুর ইঙ্গিত – kuntal ghosh appeared in special cbi court in alipore on monday


এই সময়: প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় ইডি’র হাতে ধৃত কুন্তল ঘোষের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ হাতে এসেছে সিবিআইয়েরও। অপেক্ষা শুধু তাঁকে হেফাজতে নেওয়ার। এখনও পর্যন্ত যা যা তথ্য পাওয়া গিয়েছে, তার সঙ্গে কুন্তলের বক্তব্য মিলিয়ে দেখবেন গোয়েন্দারা। এর পর কয়েক জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।

Kuntal Ghosh : সূত্র মোবাইল, ‘এজেন্ট’ কুন্তল সিবিআই- নজরে
কাল, সোমবারই কুন্তলকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে হাজির করার কথা। তার পর তাঁকে হেফাজতে পাবেন গোয়েন্দারা। আপাতত কুন্তল প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি।

তাঁকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তাদের মতোই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআইও। কুন্তলের একটি মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। সম্প্রতি কয়েক জনকে জেরা করে বেশ কিছু নতুন তথ্যও পেয়েছেন গোয়েন্দারা।

Teacher Scam in West Bengal: নিয়োগ দুর্নীতি মামলায় CBI-র হাতে গ্রেফতার বাগদার ‘বহুচর্চিত’ রঞ্জন
সে কারণে তড়িঘড়ি আদালতে প্রোডাকশন ওয়ারেন্টের জন্যে আবেদন জানানো হয়েছিল। সিবিআই সূত্রে খবর, কুন্তলের সঙ্গে কয়েক জন এজেন্টের যোগাযোগ ছিল। সেই সূত্রে কমিশনের ভিত্তিতে টাকা তুলতেন কুন্তল।

এই চক্রে ঠিক কত জন ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের নাম পাওয়া গিয়েছে, তাঁদের সঙ্গে কুন্তলের কত দিনের সম্পর্ক, সে বিষয়ে আরও তথ্য পেতে চাইছেন গোয়েন্দারা। ইতিমধ্যে কয়েক জনের বয়ানের সূত্রে কুন্তলের বিরুদ্ধে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।

SSC Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে ধৃত মুর্শিদাবাদের প্রধান শিক্ষক, CID হেফাজতের নির্দেশ আদালতের
সিবিআই সূত্রে দাবি, প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে চাকরিপ্রার্থীদের তালিকা দিয়েছিলেন কুন্তল। টাকাও দিয়ে এসেছিলেন। সে বিষয়েও কুন্তলের কাছ থেকে বিস্তারিত জানতে চায় সিবিআই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *