Mamata Banerjee : ‘আমরা করে দিলাম…বিজেপি ক্যা ক্যা করে চিল্লায়’, কোচবিহার বিমানবন্দর নিয়ে মন্তব্য মমতার – mamata banerjee slams bjp on cooch behar airport issue


West Bengal Local News: ভাষা দিবসের দিন উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে পাহাড়ে বনধ নিয়ে মুখ খোলার পাশাপাশি কোচবিহার বিমানবন্দর নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

এদিনের সভা থেকে মমতা বলেন, ‘কোচবিহারের এই বিমানবন্দর আমার করে দিয়েছি।’ এই দাবির পাশাপাশি একাধিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছন মানুষের কোনও সমস্যা হলে, তিনি ছেড়ে কথা বলবেন না।

Mamata Banerjee: ‘বনধ করার চেষ্টা করলে কাউকে রেয়াত নয়’, তামাংদের বার্তা মমতার
মমতা এদিন বলেন, “বিজেপি গুলো ক্যা ক্যা করে চিল্লায়। কোচবিহার বিমানবন্দরটা করে দিলাম আমরা। সেচ দফতেরর একটা নদীর মতো ছিল। ২৫০-৩০০ কোটি খরচ করে ওটা করে দিলাম। আর আজকে বিজেপির বিধায়করা পতাকা তুলে ওটায় ঘুরে বাই বাই করছে।”

তিনি আরও বলেন, “যে বিমান নিয়ে পরিষেবা চালু হয়েছে সেটা সিঙ্গেল ইঞ্জিনে চলে। সিঙ্গেল ইঞ্জিনের বিমানে ঝুঁকি রয়েছে। সেই কারণে আমরা ডবল ইঞ্জিনের বিমান চাই। মাত্র ন’জন এই বিমানে যাতায়াত করতে পারবে। এমন বিমানে কী লাভ হবে! বালুরঘাট মালদাতে আমার বিমানবন্দর করে দিয়েছি, সেখানে বড় বিমান নামতে পারবে।”

Mamata Banerjee : ‘কোকিল যেমন কাকের বাসায় ডিম পাড়ে…’, BJP-কে তীব্র আক্রমণ মমতার
শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দর নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাগডোগরা বিমানবন্দর বাড়ানোর জন্য আমার ১০৮ একর জমি দিয়েছি। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট তৈরি করা হয়েছে। ২৭টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। করব আমরা আর ঝান্ডা নাড়বে ওরা! মানুষ বিপদে পড়লে আমার ছেড়ে কথা বলব না।”

মমতা বলেন, “আমার ভেবেছিলাম উন্নয়নের এই কাজগুলি অন্তত আমাদের ছাড়া হবে না। কিন্তু সব কিছুতেই মেরুকরণ চলছে। তখন বললা না, এটা হতে পারে না।” এদিন অনু্ষ্ঠান মঞ্চ থেকে একাধিক সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee : ‘জীবনটাকেই অনলাইন করে দিচ্ছে…’, আধার লিঙ্ক নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার
শিলিগুড়ির সভা থেকে পাহাড়ের বনধ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কার্যত বিনয় তামাংদের স্পষ্ট হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কারও রাস্তায় বসে পড়ার জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছতে সমস্যা হলে তার দায়িত্ব কে নেবে? কেউ যদি জোর করে পাহাড়ে বনধ করার চেষ্টা করে তাঁকে কোনওভাবেই ছেড়ে কথা বলা হবে না।” বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিশানা করে মমতা বলেন, ”কোনও কোনও দল হঠাৎ করে বছরে একবার জেগে উঠে বনধ ডাকে। বাংলায় আমরা কোনওরকম বনধ করতে দিই না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *