নবান্নে জরুরি বৈঠক’; ‘কেন এত শিশুর মৃত্যু’? উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী CM Mamata Banerjee worried over death of Children in West Bengal


সুতপা সেন: উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। সঙ্গে নিউমোনিয়াও! ‘কেন এত শিশুর মৃত্যু’? উদ্বিগ্ন মু্খ্যমন্ত্রী। জরুরি ভিত্তিতে হাসপাতালে বেড বাড়ানোর নির্দেশ দিলেন তিনি।

রাজ্যে অ্যাডিনো ভাইরাসের দাপটে বিপদে শিশুরা। বাড়ছে নিউমোনিয়া আক্রান্তের সংখ্যাও। এদিন কলকাতা মেডিক্যাল কলেজ ও বি সি রায় শিশু হাসপাতালে মৃত্যু হল আরও ৫ জনের। কীভাবে? হাসপাতাল সূত্রে খবর, প্রত্যেকেরই জ্বর ও শাসকষ্টের সমস্যা ছিল। কলকাতা মেডিক্যাল কলেজে যে দুই শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন আবার আক্রান্ত হয়েছিল অ্য়াডিনো ভাইরাসে।

কেন এমন পরিস্থিতি? এদিন স্বাস্থ্যসচিবকে নবান্নে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব। মুখ্য়মন্ত্রী জানতে চান, ‘কেন এত শিশুর মৃত্যু? স্বাস্থ্য দফতর কী ব্যবস্থা নেওয়া হয়েছে’? স্বাস্থ্যসচিব জানান. কয়েকদিন আগেই তিনি বৈঠক করেছিলেন। সমস্ত হাসপাতালে বেড বাড়ানো হয়েছে। এমনকী, পর্যাপ্ত বেড রয়েছে কলকাতার হাসপাতালগুলিতে। কিন্তু এত বেশি সংখ্যায় শিশুরা আক্রান্ত হচ্ছে যে, হাসপাতালগুলির চাপ বাড়ছে। একটি বেডে দু’জন শিশুকে রাখতে হচ্ছে। 

আরও পড়ুন: Child Death: অ্যাডিনোভাইরাস ও নিউমোনিয়ায় কলকাতার ২ হাসপাতালে একদিনে মৃত্যু ৫ শিশুর

এর আগে, সোমবারই স্বাস্থ্যভবনে শিশুরোগ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যসচিব। নির্দেশ দেওয়া হয় , সংশ্লিষ্ট হাসপাতালেই অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, অবস্থা স্থিতিশীল হলে কোনওভাবেই রেফার করা যাবে না বিসি রায় হাসপাতালে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *